রবিবার , ৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হলো চোখের অপারেশন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ৫, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ

রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রথমবারের মত চোখের অস্ত্রপাচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। চোখের অপারেশন নিয়ে আর যেতে হবে না ঢাকা ও চট্টগ্রামে। রাঙামাটিতে হবে চোখের অপারেশন।

‎উদ্বোধনের সময় জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, চোখ মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন মানুষ অন্ধ হয়ে গেলে তার জীবনের স্বাভাবিক গতিই ব্যাহত হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে ডা. রমেল সাহস ও দক্ষতার সঙ্গে এগিয়ে এসে চক্ষু অপারেশনের উদ্যোগ নিয়েছেন।

‎এ সময় উপস্থিত সকল ডাক্তার, নার্স ও স্টাফদের উদ্দেশ্যে তিনি বলেন, এই চক্ষু অপারেশন কার্যক্রমকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করতে সবাইকে সচেতন থাকতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।‎

‎তিনি আরও বলেন, এখানে অপারেশন রুমসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে ৫জন রোগী নির্বাচন করা হয়েছে, যার মধ্যে আজ ২জনের অপারেশন সম্পন্ন করা হবে। পর্যায়ক্রমে বাকি রোগীদেরও অপারেশন করা হবে।

‎এসময়ে জেলা সিভিল সার্জন ডাক্তার নুয়েন খীসা, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শওকত আকবর, চক্ষু চিকিৎসক ডাক্তার রুমেল চাকমাসহ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অসহায়দের পাশে দীঘিনালা সেনা জোন

রাঙামাটির সাপছড়িতে ইউপিডিএফ সদস্য খুন

খাগড়াছড়িতে নাগরিক সমাজের সভা / শহীদ তালুকদারকে দুদক’র মামলা থেকে অব্যাহতির দাবিতে ১৭ জুলাই মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন বড়ইছড়ি শাখার নেতৃত্বে আকবর- জাবেদ

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

শেখ রাসেলের জন্মদিনে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ

রাঙামাটি এনসিপির মতবিনিময় ও কার্যকরী সভা

বিলাইছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রজন্মকে দক্ষতা ও যোগ্যতায় স্মার্ট মানুষ হিসেবে গড়ে তুলতে চান-পার্বত্য প্রতিমন্ত্রী

রামুতে হাতির আক্রমণে প্রাণ গেল দেড় বছরের শিশুর

error: Content is protected !!
%d bloggers like this: