শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে দেনা-পাওনার জেরে ছুরিকাঘাতে যুবক আহত

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মার্চ ১৪, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ২নং ওয়ার্ডের পশ্চিম মুসলিম ব্লক এলাকায় টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) ইফতারের পূর্বে নুর আলীর দোকান সংলগ্ন চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মোশাররফ হোসেন (৩০) ও তার ভাই সুমন (২০) রিয়াদ (২১) নামে এক যুবকের সঙ্গে টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হাতাহাতির পর মোশাররফ ছুরি দিয়ে রিয়াদের পেটে আঘাত করেন এবং মাথায় গ্লাস দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

মোশাররফ হোসেন ও তার ভাই সুমন

ঘটনার পর স্থানীয়রা মোশাররফ ও সুমনকে আটক করে।খবর পেয়ে বাঘাইছড়ি থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার হাত থেকে মোশাররফ ও সুমনকে উদ্ধার করে। এবং স্থানীয়দের সহযোগীতায় হাসপাতালে নিয়ে যায়।  বর্তমানে তারা পুলিশ পাহারায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানাযায়।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছে এবং এলাকার পরিবেশ শান্ত আছে, ঘটনাকে কেন্দ্র করে এখনো কোন অভিযোগ হয়নি তবে আহত রিয়াদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিলাইছড়িতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

জিনবোধি ভিক্ষুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বান্দরবানের রোয়াংছড়িতে ১২ই এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে বিষু মেলা ও ঘিলা খেলা

বিলাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

কাপ্তাই উচচ বিদ্যালয়ে ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিষয়ে সচেতনমূলক সভা 

কাপ্তাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার

লংগদুতে শেখ রাসেল দিবস পালিত

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত 

খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

error: Content is protected !!
%d bloggers like this: