বুধবার , ৫ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে ভূমি রক্ষা কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ৫, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের অখন্ডতা ও নিরাপত্তা রক্ষার্থে প্রত্যাহারকৃত সেনাক্যাম্প পুণঃস্থাপন গুচ্চগ্রামবাসীদের ভূমি বেদখল বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশ বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবীতে খাগড়াছড়ির রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রামগড় ভূমি রক্ষা কমিটি ও সর্বস্থরের বাঙ্গালী জনতা।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টার সময় রামগড় বাজার খাগড়াছড়ি বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি প্রতিবাদি মিছিল রামগড় বাজার মূলসড়ক প্রদক্ষিণ শেষে হাইপ্লাজা মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়।

সমাবেশে বক্তারা, গত ৩ রা মার্চ রামগড় বাজারে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মদদপুষ্ট হিল ইউমেন্স ফেডারেশন এর দেশদ্রোহী কর্মকান্ডের প্রতিবাদ ও বাজারের ভুখন্ডে জনসমাগমস্থানে আতশবাজির ফাটিয়ে আতংক সৃষ্টির দায়ে দোষিদের দ্রুত গ্রেফতার ও প্রশাসনের দায়সারা মনোভাবের সমালোচনা করেন।

এসময় সংগঠনটির আহবায়ক মো: ইউনুস ভূঁইয়া পাহাড়ে বসবাসকারী বাঙ্গালী জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে অর্ন্তবতী সরকারের নিকট ছয় দফা দাবী পেশ করে বলেন, পাহাড়ের অস্ত্রধারী সংগঠনগুলো প্রতিদিন কোননা কোন বাঙ্গালীর বসতবাড়ীতে হামলা ও চাঁদাবাজী করছে। আমরা বারাবর এসব সন্ত্রাসের বিরুদ্ধে বলে আসছি। ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের প্রতিষ্ঠিত সরকার যদি আমাদের দাবী ও অধিকার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয় আগামীতে আরো কঠিন কর্মসূচি দিয়ে অধিকার প্রতিষ্ঠা করা হবে।

রামগড় ভূমি রক্ষা কমিটির আহবায়ক মোঃ ইউনুস ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, মোঃ আবু আহাম্মদ, আবু আহাম্মদ, খোরশেদ আলম, মো: হাবিবুর রহমান ও কপিল উদ্দিনসহ প্রমুখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরতাল অবরোধের বিরুদ্ধে রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ 

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া সচেতনতামূলক ও শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে এইচএসসি ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ১৫ জন শিক্ষার্থী

ঈদগাঁওয়ে অবৈধভাবে বালু উত্তোলন, নিরব প্রশাসন

চন্দ্রঘোনা ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু

রাঙামাটিতে বাড়ছে নারী বাইকার

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেলেন বান্দরবান জেলা প্রশাসক

আওয়ামীলীগ রাজপথে থাকবে; এপথ কাউকে ইজারা দেয়া হয়নি- হাছান মাহমুদ

ঈদগাঁওয়ে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: