বুধবার , ২৫ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শিক্ষার গুনগত মান-উন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলি, রাঙামাটি
জুন ২৫, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

শিক্ষার সার্বিক মান উন্নয়নের উদ্দেশ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের উদ্যোগে বুধবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজের সভা কক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র অধ্যাপক সুনিত মুৎসুদ্দি এর সঞ্চালনায় কলেজে অধ্যক্ষ আইযুব নুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। তিনি অভিভাবক সমাবেশে অত্র কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন। তিনি অভিভাবকদের পরামর্শ ও অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বক্তারা বললেন, শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। কলেজের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এদিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনযোগী হয়ে পড়ছে কি-না এসবের কুফল সম্পর্কে ধারনা দেওয়া হয়।

এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান তিনি। এ-সময় অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুইথুই অং মারমা, সাবেক কলেজ অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার উপজেলা, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রায় শতাধিক অভিভাবক গন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ভবন থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

রাজনীতিবিদ দিদারুল আলম’র সৌজন্যে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ

দীঘিনালায় জামায়েত ইসলামের ঈদ পূর্ণমিলনী

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

কাপ্তাই সীতা দেবী মন্দিরের নতুন কমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ

error: Content is protected !!
%d bloggers like this: