সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সভা

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ

সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ) সকালে  রামগড় জোন সদর দপ্তরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।  সভায় সভাপতিত্ব করেন রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক ও রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)।

সভায় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বনবিট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারি, কাঠ ব্যবসায়ী,  এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভার শুরুতে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, নিরাপত্তা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। পরে জোন কমান্ডার স্থানীয়দের মতামত শুনে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় জোন অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত ঘটনা ঘটলে তা দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

এছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অংশগ্রহণকারীরা এলাকার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিজিবির সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে চ্যারিটি শো “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

পোকখালী নাইক্যংদিয়া বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর

পার্বত্যাঞ্চলে শান্তি বিনষ্টকারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না- দীপংকর তালুকদার

লংগদু-নানিয়ারচর সড়ক নির্মাণ শুরু, খুলছে যোগাযোগের নুতন দুয়ার 

কাপ্তাই অনূর্ধ্ব(১৭) ফুটবল খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ও বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

বরকল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন

আমাদের সকল সংস্কৃতির মধ্যে ঐক্যের বন্ধন গড়ে তুলতে চাই- পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা

বিলাইছড়িতে যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

কার্টুনিস্ট সব্যসাচী চাকমাকে সংবর্ধনা

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে একুশে ফেব্রুয়ারি উদযাপিত

error: Content is protected !!
%d bloggers like this: