সোমবার , ১৬ জুন ২০২৫ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে অপহৃত ৩ জনের মুক্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৬, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় স্কুল ছাত্রসহ তিন যাত্রী অপহরণ পরবর্তী মুক্তিপণ দাবি করছে ডাকাতদল। সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

একইদিন বিকেলে শিক্ষার্থী আমির সুলতানসহ অপহৃত তিনজনকে মুক্তির দাবিতে ঈদগড় বাজারে মানববন্ধন ও সমাবেশ করেছে স্কুলের প্রাক্তন ছাত্র ও এলাকাবাসী। তারা অবিলম্বে তাদের মুক্তির দাবী করেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রাপ্ততথ্যে জানাগেছে, এদিন সকালে যাত্রীবাহী দু’টি সিএনজি এবং মাছ পরিবহনে ব্যবহৃত ঈদগাঁওগামী গাড়ী উক্ত স্থানে পৌঁছামাত্র সড়কে গাছ ফেলে ডাকাতি শুরু করে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল। এসময় একটি সিএনজি পালিয়ে রক্ষা পেলেও অপর দু’গাড়ির যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। পরে তিন যাত্রীকে অস্ত্রের মুখে পণবন্দি করে পাহাড়ী গহিন বনের দিকে নিয়ে যায় ডাকাতদল।

অপহৃতরা হলেন রামু উপজেলার ঈদগড় ইউপির ৩ নম্বর ওয়ার্ড গুইন্না পাড়ার শাহজাহানের ছেলে মো. শাহেদ (১৮) ও একই ওয়ার্ডের ফাতেমার ঘোনা চর পাড়ার মো: আলমের পুত্র আমির সোলতান (১৪)। আমির সোলতান স্থানীয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। অপর অপহৃত আরিফুল ইসলাম কুদ্দুস প্রকাশ কুদ্দুস বস্তি(৪২),পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় সপরিবারে বসবাস করেন বলে জানা গেছে।

এদিকে অপহরণের পর থেকে ডাকাতদল অপহৃতদের মোবাইল থেকে তাদের পরিবারের সদস্যদের কাছে ফোনে পৃথক অঙ্কের মুক্তিপণ দাবি করছে। অপহৃত ছাত্রের পিতা মো. আলম জানান, সর্বশেষ বিকাল ৪টার দিকে তার ছেলের ফোন থেকে ছেলেকে দিয়ে অপহরণকারীরা দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। নয়ত ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে ঘটনার পর থেকে সংবাদ পেয়ে সম্ভাব্য স্থানে পুলিশের পৃথক দল তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন বলে জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএমকে পুরোদমে চালু ও অতীত ঐতিহ্য ফিরেয়ে আনতে নৌকায় ভোট চাইলেন দীপংকর

খাগড়াছড়ির রামগড়ে বিএনপি-ছাত্রলীগের পাল্টা কর্মসূচিতে ১৪৪ ধারা জারি 

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল 

রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

কাপ্তাইয়ে ৪২ লিটার চোলাই মদসহ আটক ২

বিলাইছড়িতে ইয়ুথদের সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন পরিদর্শনে কোরিন আলেকজান্দ্রা থেবোজ

জুরাছড়িতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

কাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে নৌ চলাচল বন্ধের নির্দেশ

কাপ্তাই জাতীয় উদ্যানে বন মোড়গ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: