শনিবার , ২০ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
জুন ২০, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের জন্য হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২০) জুন খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে পানছড়ি সাবজোনের উদ্যোগে উপজেলার চৌধুরীপাড়ায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্করের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় কৃষকদের জৈব সার তৈরির আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এতে চৌধুরীপাড়া, ইটাখোলা ও পাইলট ফার্ম এলাকার প্রায় ৬৫-৭০ জন নারী-পুরুষ কৃষি খামারি অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি জোন সূত্রে জানা যায়, এ ধরনের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পর্যায়ক্রমে জোনের আওতাধীন প্রতিটি পাড়ায় আয়োজন করা হবে। এর ফলে স্থানীয় কৃষক, আঙিনা বাগানচাষি এবং বিভিন্ন ফসল উৎপাদনকারী পরিবার সরাসরি উপকৃত হবে।

অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে নিজস্ব কম্পোস্ট সার উৎপাদনে সক্ষম হবেন, যা রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে উৎপাদন খরচ হ্রাস এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে রাবেতা বে.প্রা. বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদে কাপ্তাই বিএসপিআইয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

রাঙামাটি পর্যটন কেন্দগুলোতে সুনশান নিরবতা: ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে বাঘাইছড়িতে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন

মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দীপেন দেওয়ান

লংগদু বঙ্গবন্ধু শিশু কিশোর পাঠাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কাপ্তাইয়ে ছাত্রদলের বিজয় মিছিল

করলিয়া প্রকল্পে বদলে যাচ্ছে ওয়াগ্গা দক্ষিণ দেবতাছড়ির ৮০ পরিবারের জীবন

কাপ্তাই হ্রদের মহালছড়ি অংশে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ রেখেছেন মৎস্যজীবিরা

error: Content is protected !!
%d bloggers like this: