রবিবার , ৮ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৮, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন।

এই সময় বক্তব্যে  বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাফর আহমেদ স্বপন, যুগ্ম সম্পাদক মো. বেলাল হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেল ও সদস্য সচিব মো. ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য  সচিব মো. রফিকুল ইসলাম এবং ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মায়ারাম তংচংগা, রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বার  সহ তাতীদলের সভাপতি আফছার উদ্দিন, সাধারণ সম্পাদক তরিক উল্ল্যহ, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির  হোসেনসহ উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। এ সময় তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এতে কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং দলীয় সমর্থকরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহন করলেন রেদওয়ান ইসলাম

রামুর ঈদগড়ে শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টা: অভিযুক্ত পল্লী চিকিৎসক পলাতক

কাপ্তাইয়ে শুরু হলো জনশুমারি ও গৃহগণনাঃ ডিজিটাল পদ্ধতিতে নেওয়া হচ্ছে ৩৫ তথ্য 

কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধার

রাঙামাটি শহরে পাহাড় ধসের সতর্কতা জারি; কাপ্তাই হ্রদে নৌযান চলাচল বন্ধ

সাংগ্রাইয়ের পবিত্র জল ছিটিয়ে পুরাতন বছরকে বিদায়; নতুন বছরকে বরণ

২০২৫ সালে ২৮ কোটি ৩০ লক্ষ টাকার মালামাল-মাদক-অস্ত্রসহ আটক ২৯: কাপ্তাই ৪১ বিজিবি

সোনারগাঁও ইউনিভার্সিটির ক্রিকেট টিমের জার্সির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

খাগড়াছড়ি: উৎসব আর সরকারি ছুটির মৌসুমেও শঙ্কিত শহর

বাঘাইছড়িতে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: