বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৪, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে বন্যার পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ স্কুল শিক্ষার্থী কৃতিত্ব চাকমার লাশ ৩৭ ঘন্টার পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি গ্রাম-নারিকেল বাগান সড়ক ঘেঁষে তলিয়ে যাওয়া ২০ হাত দূরে ওই এলাকায় থেকেই তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। কৃতিত্ব বাঘাইছড়ি উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে মধ্যম বাঘাইছড়ি গ্রামের মিল্টন চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার উজান থেকে পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি দেখতে কয়েজন বন্ধুদের নিয়ে বাঘাইছড়ি গ্রাম-নারিকেল বাগান সড়ক যান। সড়কটি তলিয়ে যাওয়া হাটু পানিতে নেমে যায় কৃতিত্ব চাকমা। এতে পানির স্রোতে সড়ক থেকে পা পিছলে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায় কৃতিত্ব। পরে স্থানীয়রা তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি করতে থাকে। আজ বৃহস্পতিবার সকাল ছয় টার দিকে তলিয়ে যাওয়া এলাকায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তার লাশ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে বিটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছোয়া চাকমা নামে এক শিশুর মৃত্যু হয়।
পৃথক স্থানে দুই স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর

লংগদুতে বন্য শুকরের কামড়ে ৩ জন আহত 

সুজন-খাগড়াছড়ি জেলা কমিটির নতুন সভাপতি অ্যাড. নাসির এবং সম্পাদক প্রকৌশলী নির্মল দাশ

ঘটনা ধামাচাপা দিতে গোপনীয়তার অভিযোগ / কাউখালীর বেতবুনিয়ায় পাহাড়ধসে ২ শ্রমিক নিহত

কাপ্তাইয়ের মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা

মাশরুম চাষে হাসি ফুটেছে সুমেদ চাকমার মুখে

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

বিলাইছড়িতে উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বিলাইছড়ি পুজা মন্ডপ পরিদর্শনে ওসি

কাউখালীতে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: