বুধবার , ২৩ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ছাত্রনেতা জসিমের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিল ফারুক আহমেদ সাব্বির

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ২৩, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সংগঠক ছাত্রদল নেতা মরহুম জসিম উদ্দিনের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজ-খবর নিয়েছেন রাঙামাটি জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি ফারুক আহমেদ সাব্বির।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুস মানিক, যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লা, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরোয়ার গাজী ও কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কবর জিয়ারতের পরে ফারুক আহমেদ সাব্বির বলেন, “মরহুম জসিম শুধু একজন সংগঠকই ছিলেন না—তিনি ছিলেন ছাত্রদলের এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহস, স্পষ্টভাষী মনোভাব ও নেতৃত্বগুণ আজকের তরুণদের জন্য অনুকরণীয়। ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন ও গুম-খুনের রাজনীতির মধ্যেও তিনি শিক্ষার আলো ছড়াতে সংগ্রাম করেছেন।”

তিনি আরও বলেন, “ছাত্রদল কখনো পেছনে ফিরে তাকায় না। শহীদ জসিমদের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে সামনের কাতারে থাকবো। দমন-পীড়নে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমাদের চূড়ান্ত বিজয়।”

পরিশেষে তিনি মরহুম জসিম উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বাড়ছে নারী বাইকার

বাঘাইছড়িতে টমটম উল্টে নারীর মৃত্যু

সাজেকে জনস্বাস্থ্য নিশ্চিতে ৩২০০ ফুট দীর্ঘ পাইপলাইনের বিশুদ্ধ পানির প্রজেক্ট বসিয়েছে বিদ্যানন্দ

খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী সমীর দত্ত চাকমার মনোনয়নপত্র বাতিল

দীর্ঘ ৫৭ দিন পর পর্যটকদের জন্য উন্মুক্ত রাঙামাটির ঝুলন্ত সেতু

কর্ণফুলী নদীর বুকে চর নৌ চলাচল বিঘ্নিত 

আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করল রাঙামাটি জেলা ছাত্রদল

কুদুমছড়া বৌদ্ধ বিহারে বিদর্শন ভাবনা কর্মশালার সমাপনী

বাজারমূল্য নিয়ন্ত্রণে রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

খাগড়াছড়িতে পুলিশের মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ আসামী ৩৭

error: Content is protected !!
%d bloggers like this: