সোমবার , ২৬ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ ৫ জন গ্রেপ্তার

প্রতিবেদক
প্রতিনিধি, জুরাছড়ি, রাঙামাটি
মে ২৬, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

রাঙামাটি জুরাছড়ি উপজেলা সেনাবাহিনী ও পুলিশের পৃথক যৌথ অভিযানে ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫শ ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন শাহ।

আটককৃত হলেন নারায়ণগঞ্জে পুরিন্দা গ্রামের লাল মিয়া ছেলে তামিম (প্রঃ) মোঃ ডালিম (২৮), একই এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে আরফাত হোসেন (২২), চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মৃত অজিত বনিকের ছেলে বিষ্ণু বনিক (২৭), জুরাছড়ি উপজেলার কালাধন চাকমার ছেলে বিজয় চাকমা(২৪), একই উপজেলার নগদিছ চাকমার ছেলে অন্ত বিকাশ চাকমা।


থানা সূত্রে জানা গেছে, রবিবার(২৫ মে) রাত সাড়ে ৮ টায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে জুরাছড়ি বিজয় চাকমা ও অন্ত বিকাশ চাকমাকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার(২৬) বেলা ৪টায় জুরাছড়ি থানার এসআই/হারুনুর রশিদ ও সংগীয় ফোর্স এবং যক্ষা বাজার আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিমসহ জুরাছড়ি থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। জুরাছড়ি উপজেলার সোনালী ব্যাংকের সামনে চেক করার সময় কতিপয় ব্যাক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করিয়া ৫৩২ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয় ।
থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন শাহ জানান বিজয় চাকমা ও অন্ত বিকাশ চাকমাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার আটককৃত তিন জনের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপের সভা অনুষ্ঠিত

মহালছড়িতে পুষ্টিকর খাবারের রান্না প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত

ফায়ার ফাইটার নিপনের কন্যা উন্নতির স্কুল খরচ ব্যয়ভার গ্রহণের সিদ্ধান্ত লেকার্স স্কুলের

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা 

রাবিপ্রবিতে তথ্য অধিকার আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়িতে মাসব্যাপি ঈদ আনন্দ ও বৈশাখী মেলা শুরু

মহালছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে চার সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট’র সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান

কাউখালীর ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএনও রাজীব হোসেন

error: Content is protected !!
%d bloggers like this: