বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শিশুদের মাঝে বিনামূল্যে নিবন্ধন ও মিষ্টি বিতরণ 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ৬, ২০২২ ৩:০১ অপরাহ্ণ

 

“নির্ভুল জন্ম -মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ০৬ অক্টোবর (রবিবার) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা রুমানা আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা।

সভায় বক্তারা বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ তৈরিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আরো তৎপরতা বাড়ালে আমরা কাঙ্খিত সাফল্যে পৌঁছাতে পারবো।

পরে বাঘাইছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ডের মধ্যম বাঘাইছড়ি এলাকায় নব্যভূমিষ্ঠ শূন্য থেকে ৪১ দিনের শিশুদের মাঝে বিনামূল্যে জন্মনিবন্ধন সনদ বিতরণ করেন পৌরসভার মেয়র জমির হোসেন, এসময় পৌর মেয়র এর পক্ষ থেকে মিষ্টি, ফুলের তোড়া ও দুই হাজার টাকা উপহার প্রদান করা হয়। পৌর মেয়র জমির হোসেন এর অভিনব এই নিয়ম কে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল চাকমা বলেন মেয়র মহোদয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, জন্মের পর জন্মনিবন্ধন সনদ নেয়া একজন সুনাগরিকের দায়িত্ব, আর বিনামূল্যে সনদের সাথে মিষ্টি, ফুলের তোড়া, নগদ অর্থ উপহার বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ৫ দফা দাবিতে ইফা শিক্ষকদের মানববন্ধন, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

বন্যায় কবলিত অঞ্চলে ত্রান সহায়তা দিয়েছে ৭ বিজিবি

একই রাতে ইসলামী ফ্রন্ট নেতা মোজাম্মেল ফকিরের পিতা-মাতার ইন্তেকাল

জুরাছড়িতে গৃহহীন ২০ পরিবারকে সেনাবাহিনীর ঘর প্রদান

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার ২৮ বছরে সংবাদ সম্মেলনে পাহাড়ি নেতৃবৃন্দের অভিযোগ

মাতৃ ভাষা শিক্ষা গ্রহণ সুযোগ পাচ্ছেন পাংখোয়ারা

কাপ্তাইয়ে টেন্ডার নিয়ে মারামারি ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার এক বছরের জেল

রাঙামাটিতে পর্যটন সেবা নিয়ে আলোচনা সভা

রাঙামাটিতে কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: