বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আল্টিমেটাম শেষে ডিসি অফিস শাটডাউনের ঘোষণা রাবিপ্রবি শিক্ষার্থীদের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৮, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

তিন দিনের আল্টিমেটাম শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা করেন শিক্ষার্থীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ আগস্ট ২০২৪ তারিখে রাবিপ্রবির শিক্ষার্থীদের দাবির মুখে ভিসি পদত্যাগ করেন। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে ভিসি পদ শূন্য রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের একাধিক দাবি ও সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়নি। গত ৬ জানুয়ারি ২০২৫ তারিখে রাবিপ্রবি শিক্ষার্থীরা রাঙামাটির বনরূপায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এসময় প্রশাসনের আশ্বাসে তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে সড়ক অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে। কিন্তু সেই সময়সীমার মধ্যেও ভিসি নিয়োগ দেওয়া হয়নি। তাই শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছে। কর্মসূচির অংশ হিসাবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টা থেকে ‘লং মার্চ টু ডিসি অফিস’ এবং বেলা ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নানিয়ারচরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

লংগদুতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের মতবিনিময় ও ত্রাণ বিতরণ

কাপ্তাইয়ে এসএসসি, দাখিল ও কারিগরিতে পাশের হার ৬৭.৬৩শতাংশ, জিপিএ-৫ পেলো ৭০জন

পাহাড়ে ভ্রমণ কতটা নিরাপদ, ভ্রমণে সেনাবাহিনীর ভূমিকা কোন পথে?

চন্দ্রঘোনায় সন্ত্রাসী সোহেল পাটোয়ারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রাঙামাটি সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের নিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন 

কক্সবাজারে শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানচর্চায় উৎসাহ দিতে ক্বেরাত প্রতিযোগিতা

দুদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

লংগদুতে বিজিবির জমি বেদখলের পাঁয়তারা স্থানীয়দের

error: Content is protected !!
%d bloggers like this: