বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পাহাড়ি ছাগলের কদর বেশী রাইখালী ছাগলের হাটে

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৫, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ

আগামী ১৭ আগস্ট শনিবার  সনাতন সম্প্রদায়ের মনসা পুজা অনুষ্ঠিত হবে। এদিন বিশেষ করে চট্টগ্রাম এলাকার লোকজন পুজা উপলক্ষে মা মনসার উদ্যোশে ছাগল বলি দিয়ে থাকেন। রাঙামাটি জেলার  কাপ্তাই উপজেলার অন্যতম ছাগলের হাট বসে রাইখালী বাজারে। এই বাজারে পাহাড়ী ছাগলের সংখ্যা বেশী থাকায় আশেপাশের দূর গ্রাম হতে ক্রেতারা আসেন এখানে। ছোট বড় দেশী পাহাড়ি পাঁঠা ছাগল, হরিয়ানা ক্রস জাতের ছাগল ছাড়াও এই বাজারে ভেড়া এবং হাঁস বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় রাইখালী বাজারে ছাগলের বাজারে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতার ভীড়।

এসময় কথা হয়  বাজারে ছাগল কিনতে আসা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার  পারুয়ার  কার্তিক শীল, উত্তর  সাবেক রাঙ্গুনিয়ার কর্মকার পাড়ার সবুজ কর্মকার ও দুর্জয় কর্মকার এর সাথে। তাঁরা  বলেন, এই বছর ছাগলের দাম একটু বেশী। তবে এই বাজারে পাহাড়ি ছাগল পাওয়া যায়।

চন্দ্রঘোনা দোভাষী বাজার হতে ছাগল কিনতে আসা জুয়েল সূত্রধর বলেন, এই বছর ছাগলের   দাম বেশী  হলেও  আমার পছন্দ পাহাড়ি ছাগল। আমি ৪০ হাজার টাকা দিয়ে একটি পাহাড়ি ছাগল কিনেছি।

তবে ছাগল কিনতে আসা রাইখালী বাজারে অজয় সেন ধনা বলেন,  এই বছর দাম মোটামুটি তবে গত বছরের তুলনায় বাজারে ছাগল কম।

বাজারে  ছাগল বিক্রে করতে আসা রাইখালী  বড়খোলা পাড়ার রফিকুল ইসলাম ও রাঙ্গুনিয়ার কোদালার শাহআলম বলেন, এই বাজারে  পাহাড়ি ছাগলের চাহিদা বেশি তবে দাম মোটামুটি।

ছাগল বিক্রেতা রাইখালীর  হাফছড়ির অংথোয়াই চিং মারমা ও  মতি পাড়া চিংচিউ মারমা  বলেন,  গত বছরের চেয়ে এই বছর দাম কম তবে পাহাড়ি  ছাগলের চাহিদা বেশি।

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার  মহাজন বটতল হতে ছাগল বিক্রি করতে আসা সাগর দে বলেন, আমরা শখ করে ২ টা হরিয়ানা ক্রস ছাগল বিক্রি করতে এনেছি, তবে এইখানে বড় ছাগলের ক্রেতা কম, লোকজন কম, দাম মোটামুটি।

রাইখালী ছাগলের হাটের ইজারাদার আব্দল জলিল  বটন বলেন,  বাজার বেশ জমজমাট। এখানে পাঁঠা  ছাগল, দেশী ও  পাহাড়ি ছাগল এবং ভেড়া ও হাস সাশ্রয়ী মূল্যে ক্রেতারা কিনতে পারছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে নানা আয়োজনে শুভ মধু পূর্ণিমা পালিত

ঈদগাঁওয়ে দু’জন ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

কাপ্তাইয়ে সজিব হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি শহরে সিএনজি উল্টে দুই যাত্রী আহত

ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন

বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের বিশেষ সভা

আগামী নির্বাচন জনগণের জন্য একটি ইতিহাস গঠনের সুযোগ: অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী

টেকসই উন্নয়ন অভীষ্টে সুশাসন প্রতিষ্ঠায় রাঙামাটিতে কর্মশালা

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: