বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে তিন ক্যাটাগরিতে হবে ভোটার নিবন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

ভোটার নিবন্ধনে প্রয়োজনীয় কাগজপত্রের বাইরেও আনুষঙ্গিক নানা ডকুমেন্ট বাধ্যতামূলক করার কারনে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে রাঙামাটির মানুষ। ফলে কাগজপত্রের জটিলতায় অনেকে ভোটার হতে পারেননি। তবে এবার ভোটার নিবন্ধন সহজ করতে নতুন নিয়ম চালু করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে তিন ক্যাটাগরিতে ভোটর নিবন্ধন করা হবে।

রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম জানান, রোহিঙ্গা নাগরিকদের কারণে নতুন ভোটার হতে ভোগান্তিতে পড়তে হয়েছিল এই অঞ্চলের স্থানীয় বাসিন্ধাদের। এই ভোগান্তি লাগবে নতুন উদ্যেগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিক্ষা সনদ ও সরকারি চাকরিজীবির সন্তান বিবেচনায় তিনি ক্যাটেগরিতে ভোটার নিবন্ধন করা হবে।

‘এ’ ক্যাটাগরিতে কিউয়ার কোড যুক্ত অনলাইন জন্মনিবন্ধন ও নাগরিক সনদ, মা-বাবার পরিচয়পত্র এবং এসএসসি সনদ হলেই ভোটার হওয়া যাবে। ‘বি’ ক্যাটাগরিতে যাদের এসএসসি সনদ থাকবে না, তাদের অতিরিক্ত হিসেবে মা-বাবার আঙ্গুলের ছাপ লাগবে। আর যারা ‘এ’ ‘বি’ ক্যাটাগরিতে পড়বেন না তাদের বিশেষ ক্যাটাগরির মাধ্যমে ভোটার নিবন্ধন করা হবে।

তিনি আরও জানান, কারো এনআইডিতে ভুল থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। এই সুযোগ থাকার পরও অনেকে দ্বিতীয় বার ভোটার হতে চান। তথ্য গোপন করে দ্বিতীয়বার ভোটার হওয়া আইনগত দন্ডনীয় অপরাধ। এনআইডি ভুল থাকলে দ্বিতীয়বার ভোটার না হয়ে সংশোধন করে নেওয়ার অনুরোধও জানান তিনি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের সাংবাদিকতা: কষ্ট আছে, ঐক্য কোথায়?

কাপ্তাইয়ে ভাড়া বাসা থেকে বিএসপিআই এর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

বাঙ্গালহালিয়ায় ভোক্তা অধিকারের অভিযান: দুই মিষ্টি দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

ঈদগাঁওয়ে নিরীহ সিনজি চালকের জামিন, অভিযুক্ত পুলিশ সদস্যরা বহাল তবিয়তে

কাপ্তাই উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

দীর্ঘ ১৮ বছর পর কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

খালেদা জিয়ার আর্দশকে বুকে ধারন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে- এড. দীপেন দেওয়ান

বান্দরবানে আরও ১৭ জঙ্গি ও কেএনএফের ৩ সদস্য আটক, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার 

রাঙামাটিতে বিসিবি পরিচালক আসিফ আকবর: পাহাড়ে ক্রীড়াক্ষেত্রে বিরাট সম্ভাবনা

কাপ্তাইয়ে আজাদী সম্পাদক এম এ মালেক সংবর্ধিত

error: Content is protected !!
%d bloggers like this: