শনিবার , ২৪ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে চবি সাংবাদিকতা বিভাগের ফিল্ড ওয়ার্ক

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
মে ২৪, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ

মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রায়োগিক জ্ঞান অর্জনে রাঙামাটির কাপ্তাই ভ্রমণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী। শনিবার (২৪ মে) দিনব্যাপী তারা কাপ্তাইয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

শিক্ষার্থীরা শুরুতে ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করেন এবং প্রতিবেদনের জন্য ফুটেজ ও তথ্য সংগ্রহ করেন। বিকেলে কাপ্তাই লেক ভ্রমণের মাধ্যমে তাদের ফিল্ড ওয়ার্ক সমাপ্ত হয়।

ফিল্ড ওয়ার্কে তাদের সঙ্গে রিপোর্টিং কৌশল নিয়ে আলোচনা করেন কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  ঝুলন দত্ত।

কাপ্তাই ভ্রমণকালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন।

তৃতীয় বর্ষের মাল্টিমিডিয়া জার্নালিজম কোর্সের অধীন এই ফিল্ড ওয়ার্কের তত্ত্বাবধানে ছিলেন বিভাগর সহযোগী অধ্যাপক রাজীব নন্দী এবং প্রভাষক মোহাম্মদ আতিক উল্লাহ।

এর আগে সকালে শিক্ষার্থীরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিস পরিদর্শন করেন। এসময় ব্যুরো চিফ শামছুদ্দিন ইলিয়াস তাদের ইন্টারেকটিভ ইনফোগ্রাফ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ভার্চুয়াল রিয়েলিটি, ৩৬০ ডিগ্রি জার্নালিজম এবং মাল্টিমিডিয়া স্টোরিটেলিং নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বাঘাইছড়িতে মানবন্ধন

বারি লাউ-৪ চাষে সফলতা পেল রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র

শান্তিপুর্ণ ভোটে বাঘাইছড়ি পৌর মেয়র হলেন আ.লীগের জমির

কাপ্তাইয়ে খামার হতে ৭টি কালিম পাখি উদ্ধার করল বন বিভাগ  

এসএসসিতে কাপ্তাইয়ের পাসের হার ৭০. ৬২%, দাখিলে ৯৭.৯০% মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন

জুরাছড়িতে প্রকল্প অবহিতকরণ করতে টংগ্যা ও প্রোগ্রেসিভে সভা

রামগড়ে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ সিএনজি চালক আটক

হত দরিদ্র ৭০ পরিবারের মাঝে কম্বল পৌঁছে দিলেন ইউএনও

জেএসএসের বিরুদ্ধে কাপ্তাইয়ের চিৎমরমে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: