শনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে বন বিভাগের জমি দখলমুক্ত করে বিভিন্ন বনজ চারা রোপন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফু্লছড়ি রেঞ্জে জবরদখলকারীদের কবল থেকে ১ একর বনভুমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বনবিটের অরলতলী পাহাড় নামক এলাকায় এ উদ্ধার অভিযান চালিয়ে পরে বৃক্ষরোপণ করেন বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী।

এসময় নাপিতখালী বনবিটের এফজি শাখাওয়াত, মর্তুজা আলী, হেডম্যান শফি আলম, এফসিভি সভাপতি বাহাদুল আলম, ভিলেজার মোঃ  কালু, শুক্কুর ছাড়াও সুফল প্রকল্প অরলতলী পাহারা দলের নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বনবিভাগ সুত্রে জানায়, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের নির্দেশনায়, এসিএফ শীতল পালের সহযোগিতায় ফুলছড়ি রেঞ্জের অধীনে নাপিতখালী বিটের অরলতলী এলাকার সংরক্ষিত বনের প্রায় ১ একর জমি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। এসময় ঐ স্থানে দখলবাজরা ঘেরাবেড়া দিয়ে বাগানসহ ইটের দেয়াল করে পানির হাউস নির্মাণ করে, যা ভেঙ্গে ফেলা হয়েছে। একইদিন ওই জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি  ও বিলুপ্ত প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।

নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে জমি গুলো অবৈধ দখলে ছিল এ গুলো গেজেট ভূক্ত সংরক্ষিত বনের জমি। উক্ত বনভূমি ২০০২ সালে জবরদখলকারীদের কাছে ছিল। পরে ২০০৩-০৪ অর্থ বছরে বনায়নের আওতায় আনা হয়। এখানে প্লট আকারে উপকারভোগীদের দেখভালের দায়িত্ব দেয়া হয়। কিন্তু  কিছু বনভূমি অপরাধীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আবারো জবরদখলকারীরা দখল করে ফলজবাগান করে। যার কারনে এই অভিযান পরিচালনা করা হয়। একইদিন ঐ জমিতে বন অধিদপ্তরের নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন বনজ ও বিলুপ্ত গাছের চারা রোপণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাজুবাদাম চাষে ব্যাপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে কাপ্তাইয়ে

রাঙামাটি জেলা প্রশাসক জুরাছড়িতে সফর 

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়িতে বৈসাবি ঘিরে নিরাপত্তা বাহিনীর মতবিনিময় সভা

কাপ্তাইয়ে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

কাউখালি তাহারীয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী প্রদান

ডুলাহাজারায় প্রতিবন্ধীদের মাঝে ছাগল বিতরণ

দূর্গম মাইন্দারছড়া বিওপির সন্নিকটে ব্রীজ মেরামত করলেন কাপ্তাই ৪১ বিজিবি 

মহালছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম কার্যক্রমের উদ্ভোধন

পর্যটকশূন্য রাঙামাটি: নির্দেশনায় ব্যবসায়ীদের হতাশা

error: Content is protected !!
%d bloggers like this: