বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মোস্তাফিজ এখন আরও ভালো বোলার: রোডস

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ স্টিভ রোডস চলতি বিপিএলে কাজ করছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে। এই দলে আছেন বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। পুরনো শিষ্যকে নতুন করে কাছে পেয়ে পর্যবেক্ষণ করে তার মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন রোডস।

ইংলিশ কোচ রোডস ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ছিলেন বাংলাদেশ দলের দায়িত্বে। কিন্তু বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় তাকে রাখেনি বিসিবি। তবে পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফল কোচদের একজন তিনি। তার অধীনেই আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ।

এবারের বিপিএলে দুই ম্যাচের দুটিতেই জিতে রান রেটে এগিয়ে কুমিল্লা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। দলটির এই দারুণ শুরুতে মোস্তাফিজ অবদান রেখেছেন ৩ উইকেট নিয়ে। প্রথম ম্যাচে ৪ ওভারে ১৫ রানে তিনি শিকার করেন ২ উইকেট। তবে দ্বিতীয় ম্যাচে ছিলেন খরুচে। ১ উইকেট নিতে ২.৩ ওভারে দেন ২২ রান।

আগের দিন মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের পর রোডস জানান, মোস্তাফিজের বোলিং আর শাণিত মনে হচ্ছে তার, ‘আমরা সবাই জানি, ফিজ কী করতে পারে। তবে আমি যখন এখানে ছিলাম, সেই সময়ের থেকে এখন তার মধ্যে পার্থক্য দেখছি। সে এখন আরও ভালো বোলার, কারণ ওয়ানডে ক্রিকেটের জন্য সে কিছু কিছু ব্যাপারে উন্নতি করেছে।’

উল্লেখ্য, সম্প্রতি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ও ওয়ানডে একাদশে জায়গা করে নেন মোস্তাফিজ। গত ২০২১ সালে টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে তিনি পান ২৮ উইকেট, ওয়ানডেতে ১০ ম্যাচে ২১.৫৫ গড়ে নেন ১৮ উইকেট।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তৃতীয় দিনে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রের অভিযানে ২১ হাজার বর্গফুট জাল ও নৌকা জব্দ

সদস্যদের মুখে হাসি ফুটালো মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির বোনাস

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

রাইখালী ফেরিঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ২

পার্বত্য চট্টগ্রামের তরুণ মেধাবী জনগোষ্ঠীকে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রশিক্ষিত করা হবে-নিখিল কুমার চাকমা

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে অগ্নিনির্বাপক মহড়া

একই রাতে ইসলামী ফ্রন্ট নেতা মোজাম্মেল ফকিরের পিতা-মাতার ইন্তেকাল

রাঙামাটির মোজাদ্দেদ-ই আল ফেসানি স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ

কাপ্তাইয়ে ৮ম ও ৯ম শ্রেণির জন্য ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

রাম রতন কার্বারী পাড়ায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

error: Content is protected !!
%d bloggers like this: