বুধবার , ৯ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নতুন ভবন হবে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে-অংসুইপ্রু চৌধুরী

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৯, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ

এম কামাল উদ্দিন।

রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের শিক্ষার্থিদের জন্য একটি নতুন ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান’এ আজ (৯ মার্চ) প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ বাঙালী জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল এই দিনে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই।যা জাতি হিসেবে আমাদেরকে কৃতজ্ঞতার সাথে আজীবন স্মরণে রাখতে হব’।

অংসুইপ্রু চৌধুরী আরও বলেন, ‘প্রতিবন্ধীরা বোঝা নয়, তারা দেশের সম্পদ। প্রতিবন্ধী স্কুলের উন্নয়ন কর্মকান্ডে জেলা পরিষদে পক্ষ হতে সুনজর থাকবে। শিক্ষার্থিদের জন্য একটি নতুন ভবন নির্মাণে খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেব’।

এসময় তিনি ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের চারপাশ ঘুরে দেখেন। এসময় তিনি কেন্দ্রের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়ে খোঁজখবর নেন। এবং জেলা পরিষদ থেকে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক নুরুল আবছার, জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ারা জসিম, রাঙামাটি বধির সমিতির সভাপতি কানু দাশ, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষকসহ প্রতিবন্ধী শিক্ষার্থি ও অভিভাবকবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভা

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা আয়োজন

‎৯৩ শতাংশ মেধা, ৭ শতাংশ কোটা; জেলা পরিষদে ৮ দফা দাবি কোটা বিরোধী ঐক্যজোটের ‎

সম্প্রীতির দৃষ্টান্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ঈদে ১৩০ পরিবারে উপহার বিতরণ

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন বেড়ে ২২১ মেগাওয়াট

রামগড় সীমান্তে মদসহ বিজিবির হাতে মাদক ব্যবসায়ী আটক

কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

আবারও প্রানচাঞ্চল্য কাপ্তাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান

রাঙামাটিতে মুক্তিযোদ্ধা সন্তানের সংবাদ সম্মেলন, থানায় পাল্টা-পাল্টি অভিযোগ

মরহুম সাংবাদিক ছিদ্দিকের পরিবারের বসতভিটা কেড়ে নিতে হামলা ও লুটপাট

error: Content is protected !!
%d bloggers like this: