সোমবার , ১৪ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

১০ বছরেও বদলায়নি ভাঙ্গা সিঁড়ি

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ

 

সুমন্ত চাকমা, জুরাছড়ি প্রতিনিধি। 

জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়াবাসীর পুকুরে গোসলের সুবিধার্থে নির্মিত সিঁড়ি ভেঙ্গে পরে আছে। এলাকাবাসীর মতে ১০ বছর ধরে ভেঙে পড়ে আছে সিঁড়িটি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ধামাই পাড়াবাসীর গোসলের একমাত্র ভরসা এই পুকুরটি। ৬০/৭০ পরিবার এই পুকুরের গোসল ও বিভিন্ন কাজে পানি ব্যবহার করে। গেলে ২০১০ সালে এলজিইডি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এই সিঁড়ি নির্মান করেন।

২০১২ সালে সিঁড়িটি ভেঙ্গে গেলে সংশ্লিষ্ট জনপ্রতিধি ও উপজেলা প্রকৌশলীকে মৌখিক ভাবে অবহিত করেও কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ পাড়াবাসীর।

পাড়াবাসী মদন মুনি, গিরি, স্বপ্না বলেন, সঠিক তদারকি না তাকাই ঠিকাদার প্রতিষ্ঠান কাজের নিম্ন মান করেছে। তাই অল্প সময়ে সিঁড়ি ভেঙ্গে গেছে।

স্থানীয় হেডম্যান রিতেশ চাকমা বলেন, সিঁড়িটি খুবই প্রয়োজন। ১০ বছর ধরে ভেঙ্গে পরে আছে অথচ কারোই নজরে আসেনা।

বনযোগীছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা জানান, বিষয়টি অবগত রয়েছি। আগামী বরাদ্দ পাওয়া গেলে সিঁড়িটি পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী মোঃ মতিউর রহমান জানান, বিষয়টি আমার জানা ছিলনা। সরজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে বসবাসরত বাঙালিদের কোটায় অন্তর্ভুক্ত করার দাবি

পবিত্র জল ছিটিয়ে নতুন বর্ষকে বরণ করল মারমারা

পার্বত্য তিন জেলায় ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

মেধাহীন সমাজ নিজ ও দেশের উন্নয়নে কোন অবদান রাখতে পারে না- ইউএনও আতিকুর রহমান

২০১৪ সালে থেকে থমকে আছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া

রুমায় গালেঙ্গা ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ

কাপ্তাই হ্রদে কমেছে পানি; ব্যহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

এনসিপির রাঙামাটি সদর, নানিয়ারচর, লংগদু, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত

‎রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে ২ ঘন্টা সড়ক অবরোধ

error: Content is protected !!
%d bloggers like this: