বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

শব্দদূষণ রোধে বান্দরবানে মোবাইল কোর্টের অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নভেম্বর ১০, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ

 

‘শেখ হাসিনার বাংলাদেশ পরিছন্ন পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দদুষণ নিয়ন্ত্রণে স্বমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

১০ নভেম্বর সকালে মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় বান্দরবান পরিবেশ অধিদপ্তর ও বন ও জলবায়ু মন্ত্রণালয়ের যৌথ অভিযানে এই পরিচালনা করা হয়।

এসময় মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহ নেওয়াজ মেহেদী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহীদ রাতুল ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দীন।

অভিযানে অতিমাত্রায় শব্দদুষণে হাইড্রোলিক হর্ন ব্যাবহারের অপরাধে শব্দদুষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ এর ধারা ৮ অনুসারে ৬ টি গাড়িকে ছয় হাজার পাঁচশত টাকা জরিমানা সহ ব্যাবহৃত হর্ণ জব্দ করা হয়।

অভিযান পরিচালনার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী বলেন, যানবাহনে অতিমাত্রায় হাইড্রোলিক হর্ন ব্যাবহারের কারনে সাধারন পথচারী থেকে শুরু করে স্কুল,কলেজ,ও হাসপাল ও বাসস্থানে মুমূর্ষু রোগিদের বেশ অসুবিধায় পড়তে হয়,শ্রবন শক্তির ক্ষতি করে।

তিনি আরো বলেন, অতিমাত্রায় শব্দদুষণ মানুষের হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে শারীরিক ক্ষতি করে। জনস্বার্থের কথা বিবেচনা করে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরণের অভিযান আগামীতেও পরিচালনা করা হবে।

এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আবদুছ ছালাম,মোঃ আশফাকুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ৯ দিনব্যাপী ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

কাপ্তাইয়ে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় থানায় মামলা

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

রামগড়ে পেঁয়াজের বাজারে অভিযান, জরিমানা ৩ লাখ

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন

শীতের আগমনে রাঙামাটি ও সাজেকে পর্যটকদের ঢল

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মহালছড়িতে পুরস্কার বিতরণ

পাহাড়ের উন্নয়ন বাঁধা, চিকিৎসা সেবার বাস্তবতা: ক্ষুদ্র নৃগোষ্ঠি মানুষ কতোটা সুফল ভোগী?

রাঙামাটির মানিকছড়ি চেক পোষ্টে ৬লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: