মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ধূপ্যাচর যুবসংঘ 

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ২২, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়িতে ফাইনাল খেলায় ৬ নাম্বার জার্সি পড়া পরিচিত খেলোয়াড় মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ট্রপি ঘরে নিলো ধূপ্যাচর যুব সংঘ ক্লাব।

মঙ্গলবার  (২২ অক্টোবর) বেলা ৩:০০ টায় চূড়ান্তপর্বে খেলা অনুষ্ঠিত হলে ৩৭ মিনিটে  কেরনছড়ির জালে গোল করেন এই সুযোগ সন্ধানী খেলোয়াড়। বিরতির পর বার বার  আক্রমণ করলেও কোনো গোল করতে পারেননি কেরনছড়ি যুবসংঘ দল।

খেলায় সেরা গোলদাতা সোহাগ বাবু মার্মা।তার গোল সংখ্যা ৯ টি। সেরা গোল কিপার জনি মার্মা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সুজয় চাকমা।

বিলাইছড়ি সেনা জোন ও উপজেলা প্রসাশন এবং স্থানীয়দের সার্বিক সহযোগিতায় এ-ই  টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে  চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দলকে ট্রফি  এবং  নগদ অর্থ তুলে দেন উপজেলা প্রসাশক এবং উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোনের ক্যাপ্টেন মো: আদনান ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুরজিত দত্ত, থানা এসআই মফিজুল ইসলাম,  ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা ( রাসেল) সোনালী ব্যাংক ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, থানা এএসআই মো: বেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন   জাগ্রত ফুটবল টুর্ণামেন্টের  আয়োজক কমিটির সভাপতি শান্ত জিৎ তঞ্চঙ্গ্যা, রেফারি পলাশ চাকমা এবং  উত্তম জয় তঞ্চঙ্গ্যা ।

খেলাটি জাগ্রত ফুটবল টুর্ণামেন্টের আয়োজনে ১ অক্টোবর ২০২৪  উদ্বোধনের মাধ্যমে গ্রুপ পর্বে ১৩ টি দল অংশগ্রহন করলে হাজারো দর্শক উপস্থিতে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই  পর্দা নামলো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ইলেকশনে নৌকাকে জয়ী করার বিকল্প নেই-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

সাগর-রুনি থেকে তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে

বাঘাইছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা 

কাপ্তাইয়ে স্কুলে স্কুলে শিশুবরণ উৎসব, কেক কেটে শিশুদের উষ্ণ অভ্যর্থনা 

কাপ্তাইয়ে কেমিস্ট সমিতির সম্মেলন অনুষ্ঠিত

লংগদুতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

আশিকার উদ্দোগে সবুজ পর্যটন বিকাশে এডভোকেসি সভা

স্বৈরাচারী হাসিনার সঙ্গে মঈন-ফখরুদ্দিনের বিচার দাবি ওয়াদুদ ভূঁইয়ার

সাজেকে ডায়রিয়া রোগীদের দেয়া হচ্ছে সম্মিলিত চিকিৎসা সেবা

৯০ বছরের বাজার ফান্ড ঋণ বন্ধ; ৪০ হাজার ব্যবসায়ীর মাথায় হাত

error: Content is protected !!
%d bloggers like this: