শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে মধু পূর্ণিমা।
দিনটি উপলক্ষে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা বান্দরবানে বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকে।
এসময় শত শত নর-নারীরা বৌদ্ধ বিহারে গিয়ে পুণ্য লাভের আশায় ভিক্ষুদের মধু পূজা পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছােয়াইং (খাবার) দান এবং দেশের শান্তির জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করেন ভক্তরা।

সন্ধ্যায় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও অত্যন্ত জাকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মলম্বীদের মধু পূর্ণিমা।
বৌদ্ধ ধর্মলম্বীরা জানান, গৌতম বুদ্ধ বনে বর্ষা যাপন কালে একটি একাচারী হাতি প্রতিদিন বুদ্ধের সেবা করত।বিভিন্ন জায়গা থেকে বনের ফল সংগ্রহ করে বুদ্ধকে দান করত। এ সময় বনের একটি বনর হস্তীরাজ কর্তৃক বুদ্ধকে সেবা করতে দেখে তারও বুদ্ধকে পূজা করার ইচ্ছা জাগে।

ভাদ্র পূর্ণিমাতে সে একটি মৌচাক সংগ্রহ করে বুদ্ধকে দান করেন। মৌচাকে মৌমাছির ছানা ও ডিম থাকায় বুদ্ধ প্রথমে মধু পান করলেন না।বানর তা বুঝতে পেরে মৌচাকটি নিয়ে ছানা ও ডিম পরিষ্কার করে পুনরায় বুদ্ধকে দান করলে এবার বুদ্ধ দানীয় মধু পান করেন। পারিলেয়া বনে হস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবাপ্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এ দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ-উৎসবমুখর পুণ্যময় একটি দিন। তাই এইদিনটিকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা যথাযথ মর্যাদাপূর্ণভাবে পালন করে থাকে।
প্রসঙ্গত, বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে ভাদ্র পূর্ণিমা বলা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সেনাবাহিনী ও ইউপিডিএফের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ সেনা সদস্য, আটক–৩

বিলাইছড়িতে বই বিতরণ অনুষ্ঠিত

রাজস্থলীতে যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

করোনাকালে হাত ধোয়ার অভ্যাস জাতিকে নতুন শিক্ষা দিয়েছে- মংসুইপ্রু চৌধুরী 

বিলাইছড়িতে দৃশ্যমান হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম 

কাপ্তাই ইউএনও’র হস্তক্ষেপে মুক্তি মিললো ৪ শিশুর

দীঘিনালায় আইএফআইসি ব্যাংকের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন

পাহাড়ে জনপ্রতিনিধিত্ব ও সরকারি নিয়োগের ক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি

পিসিসিপি রাঙামাটি জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজস্থলী সেনাবাহিনীর দুস্থ ও গরীব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: