মঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় সীমান্তে মদসহ বিজিবির হাতে মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ৫, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় সীমান্ত ব্যবহার করে ভারত থেকে অবৈধ পথে আনা ১৬ বোতল মদসহ হ্লাপ্রু মারমা (১৮) নামের এক মারমা যুবককে আটক করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

সোমবার (৪ নভেম্বর) রামগড় ব্যাটালিয়ন অধিনস্ত মহামুনি বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী রামগড় পৌরসভার মহামুনিপাড়া এলাকার মৃত মংখিও মারমার ছেলে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী।

জানা গেছে, নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গতকাল রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ মহামুনি বিওপিতে কর্মরত সুবেঃ মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক রামগড় থানার অন্তর্গত মহামুনিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ১৬ বোতল ভারতীয় মদসহ হ্লাপ্রু মারমা নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ভারতীয় মদসহ আটকৃত আসামী হ্লাপ্রু মারমাকে রামগড় থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হ্লাপ্রু মারমাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে টিসিবির পণ্য পৌঁছেছে, চলছে প্যাকেজিং

রাঙামাটিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভেঙ্গে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাষ্কর্য

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

খুটাখালীতে অভিবাসীদের কল্যানে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত

দেশে ফিরলেন রাজস্থলী বিএনপি নেতা আল-আমিন, এলাকাবাসীর উচ্ছ্বাস

রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি ও জরিমানা আদায় 

রাবিপ্রবিতে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের জাতীয় শোক দিবস পালন

কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আংশিক কমিটি গঠন

বান্দরবানে দুর্গম পাহাড়ে খাবার পানির জন্য হাহাকার

error: Content is protected !!
%d bloggers like this: