শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রাক্তন পরিচালকের মৃত্যুবার্ষিকীতে পুষ্প স্তবক অর্পণ ও প্রার্থনা সভা 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৩১, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ

রাঙামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও ব্যাপ্টিস্ট সংঘের সাবেক সভাপতি প্রয়াত ডাঃ এস এম চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার  (৩১ অক্টোবর) সকালে হাসপাতাল সংলগ্ন পরিচালকের বাসভবনের সামনে অবস্থিত তাঁর সমাধিতে হাসপাতাল কর্তৃপক্ষ সহ নানা শ্রেণী পেশার লোকজন শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এই স্মরণ সভা পরিচালনা করেন। এসময় স্মৃতিচারণ করেন হাসপাতালের কমিউনিটি  হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, সিস্টার নমিতা মিত্র এবং পরিচালকের সহযোগী সৌমেন খিয়াং। এর আগে বাইবেল পাঠ এবং প্রার্থনা সভা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যপ্টিস্ট চার্চ সংঘের পালক প্রধান রেভারেন্ড দিলীপ সরকার।

উল্লেখ্য যে, এই অঞ্চলের চিকিৎসা সেবার অগ্রদূত চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এস এম চৌধুরী ২০১১ সালের ৩০ অক্টোবর দিবাগত রাত ১ টায় ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলুর জেলার ভেলুর খ্রীস্টিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিউ রাঙামাটি রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

লংগদুতে সাংবাদিক ওমর ফারুক মুছার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন

নানিয়ারচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ১২ ডিসেম্বর

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত উক্যসাইন মারমা আর নেই

বরকলের ৯ কৃষক সমিতিকে পাওয়ার টিলার বিতরণ

পার্বত্যবাসীর কল্যাণে নতুন প্রকল্প গ্রহণ করতে হবে- পার্বত্য প্রতিমন্ত্রী

রামগড়ে কৃষি জমির মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা 

উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী বিকাশ দেওয়ান আর নেই

নিরাপত্তা জোরদারে পুরোহিত ও বৌদ্ধ ভিক্ষুদের সাথে মতবিনিময় সভা

পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তিতে জুরাছড়িতে নানান কর্মসূচি

error: Content is protected !!
%d bloggers like this: