বৃহস্পতিবার , ৩০ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বেতবুনিয়া পিএসটিএসে টিআরসিদের প্রশিক্ষণের কুচকাওয়াজ ও সনদপত্র প্রদান 

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
জুন ৩০, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল ( পিএস টিএস) এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) ১৩ তম ব্যাচের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পিএসটিএস মাঠে এক কুচকাওয়াজ ও সনদ পত্র প্রদান অনুষ্টান সম্পন্ন করা হয়।

টিআরসিদের প্রশিক্ষণ সম্পন্ন উপলক্ষে পিএসটিএস মাঠে এক প্রশিক্ষন সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক, এন্টি টেররিজম ইউনিট ঢাকা মোঃ কামরুল আহসান বিপিএম (বার)। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বেতবুনিয়া পিএসটিএস কমান্ডান্ট ( পুলিশ সুপার) আমিনুল ইসলাম।

কুচকাওয়াজ শেষে পিএসটিএস নিজস্ব মিলনায়তনে ১৩ তম ব্যাচ টিআরসিদের ৬ মাস মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন উপলক্ষে সনদপত্র প্রদান উপলক্ষে এক আলোচনা সভা পিএসটিএস কমান্ডেন্ট ( পুলিশ সুপার) আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুস্টিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, এন্টিটেররিজম ইউনিট ঢাকা মোঃ কামরুল আহসান বিপিএম ( বার)। এসময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার ( এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদাছছের হোসেন, রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ( কাপ্তাই সার্কেল) রওশন আরা রব, পিএসটিএস সহকারী পুলিশ সুপার ( ট্রেনিং) গোলাম রহমান, রাঙামাটি রিজার্ভ বাজার ১ এপিবিএন ( অস্থায়ী ক্যাম্প) সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল হক সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ টিআরসিদের অভিভাবক, আত্মীয় স্বজনরা।

টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেট কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন পিএসটিএস সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন। পরে আলোচনা সভা শেষে অনুষ্টানের প্রধান অতিথি টিআরসিদের প্রশিক্ষণ সমাপন সনদপত্র তাদের হাতে তুলে দেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

দীপেন দেওয়ানের সঙ্গে বিলাইছড়ি উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি স্টেডিয়ামে কাল ঐতিহ্যবাহী বলীখেলা

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টার

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

কাপ্তাই সীতা পাহাড়ে বন্য হাতির আক্রমনে শিক্ষার্থীর মৃত্যু

বিভিন্ন দাবীতে রাঙামাটিতে বিএনপির মানববন্ধন

‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তির চক্রান্তের বিরুদ্ধে পিসিসিপি’র নিন্দা ও প্রতিবাদ

error: Content is protected !!
%d bloggers like this: