মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
এপ্রিল ১১, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য অঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নের কথা চিন্তা করেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলের অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদানের সুযোগ সৃষ্টি করে দিয়ে তাদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বান্দরবান অরুন সারকী টাউন হল অডিটরিয়ামে বান্দরবান পার্বত্য অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে খুবই আন্তরিক এবং সরকারের সদিচ্ছার কারণেই পার্বত্য এলাকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য এলাকার জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন আর তারই কারণে আজ এই বোর্ডের মাধ্যমে প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পাচ্ছে আর উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

এসময় অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা (উপ-সচিব) মো.জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.ফজলুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ সরকারী উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবান জেলার সাত উপজেলা থেকে নির্বাচিত ৭২৫জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গুইমারায় ইউপিডিএফের সাবেক কর্মীকে অপহরণ, উদ্বেগ ও শঙ্কা পরিবারের

তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময় সভা

রাঙামাটিতে ৩ কোটি টাকার পর্যটন উন্নয়ন প্রকল্পের কাজ শুরুই হয়নি, ভুয়া বিলে উত্তোলণ ১০ লাখ টাকা

জুরাছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি পালিত

আদিবাসী নারীর আত্ম নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সংঘবদ্ধ হতে হবে

কাপ্তাইয়ে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির কম্বল বিতরণ 

বান্দরবানে অনাথ শিশুদের নিয়ে “সময়ের আলো” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দীঘিনালায় ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) 

রাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: