মঙ্গলবার , ৯ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
মে ৯, ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি রাজস্থলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ মে ) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমবেত হয়। র‌্যালীতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অংশ নেয়।

পরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে এসময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, ১ নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২ নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সৃতি চাকমা, শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাইরুল আলম, ডা, সৌমেন্দ্র বড়ুয়া সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধি, হেডম্যান কার্বারী, মেম্বাররা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গরীব ও অসহায়রা বিভিন্নভাবে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে। বর্তমানে দেশের ৬৪ জেলায় বিনামুল্যে গরীব ও দুস্থ ব্যক্তিরা লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা পাচ্ছে। এসময় বক্তারা লিগ্যাল এইডের মাধ্যমে বিনামুল্যে সরকারি আইনগত সেবা গ্রহণের আহবান জানান এবং মামলার জট কমাতে সকলের সহযোগিতা কামনা করেন। বর্তমান সরকার মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির ওপর অধিক গুরুত্বারোপ করেছে। ফলে একদিকে যেমন মানুষ কম সময়ে আইনি সহায়তা পাচ্ছে, অন্যদিকে আদালতগুলোতে হ্রাস পাচ্ছে মামলা জট।
হেল্পলাইনে বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হচ্ছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১৬৪৩০ এর মাধ্যমে বিনামূল্যে আইনি পরামর্শ ও তথ্যসেবা দেওয়া হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অনিয়মের কমিটি তাড়িয়ে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নতুন আহ্বায়ক কমিটি 

জুরাছড়ি ইউএনওকে বিদায় সংবর্ধনা

ঈদগাঁওয়ে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

মহালছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

‎রাঙামাটিতে শিক্ষক নিয়োগে ৯৩% মেধাভিত্তিক নিয়োগসহ আট দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি

সংকটে রাঙামাটি বার্মিজ টেক্সটাইল মার্কেটের ব্যবসায়ীরা

‎রাঙামাটি পৌরসভার আয়োজনে ৩শ’ জনের ২৪ কি.মি. ম্যারাথন দৌড় আগামীকাল

আমার দেখা পাহাড়ের পদ্মা সেতু

কাপ্তাই থেকে দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে দুইজন আটক, অটোরিক্সা জব্দ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙামাটি গড়ে তোলা হবে- দীপেন দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: