সোমবার , ৮ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়ির কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই ৮০ দোকান ও বসতঘর

প্রতিবেদক
এম কামাল উদ্দিন, রাঙামাটি
মে ৮, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার প্রত্যন্ত দুর্গম বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড,পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৮০টি দোকান ও বসতঘর। সোমবার বেলা সাড়ে ১২ টায় এই অগ্নিকান্ড ঘটে।স্থানীয় ভাবে জানা যায় চায়ের দোকানের আগুনের সূত্রপাত ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুনের লেলিহান চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন, উপজেলা প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ, আনসার আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তবে অতি তাপদাহ ও কাছে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই ছোট বড় প্রায় ৮০টি দোকান ও সবতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে কেংরাছড়ি বাজারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে গেছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসিসহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের লোকজন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, বিলাইছড়ি উপজেলার কেংরাছড়ি বাজারে ভায়াবহ অগ্নিকান্ড ঘটেছে। তবে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন করা যাবে। এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ৮০টির দোকানসহ বসতঘর আগুনে পুড়ে গেছে বলে স্থানীয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক উক্যথে মারমা

সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করব: পার্বত্য প্রতিমন্ত্রী

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানালেন রামগড় সিও

পবিত্র জল ছিটিয়ে নতুন বর্ষকে বরণ করল মারমারা

পাহাড়ে লেবু জাতীয় ফল চাষ সম্প্রসারণে দুদিনের প্রশিক্ষণ শুরু

পাহাড়ের সার্বিক কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম- ব্রি. জেনারেল মাহি

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ পিসিসিপির

সোনারগাঁও ইউনিভার্সিটি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

অনৈতিক কার্মকান্ডের দায়ে রাঙামাটিতে হোটেল মেহেদীকে জরিমানা, আটক-২

চন্দ্রঘোনায় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের কর্মশালা 

error: Content is protected !!
%d bloggers like this: