বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে আ.লীগ নেতা অংসুইছাইন চৌধুরীর ঘর লক্ষ্য করে গুলি; এলাকায় আতংক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১, ২০২২ ১০:০৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর হেডম্যান পাড়ায় রাঙামাটি জেলা পরিষদ এর সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরীর ঘর লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি বর্ষনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল ৫ টা এবং রাত ৮ টার পর দফায় দফায় এই গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় তিনি ঘরের মধ্যে ছিলেন অংসুইছাইন চৌধুরী। তবে এ গুলির ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও এ নিয়ে পুরো চিৎমরমে থমথমে অবস্থা বিরাজ করছে জানিয়েছেন স্থানীয়রা।

হেডম্যান পাড়ার বাসিন্দা চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। তিনিও চিৎমরমে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনার জন্য অংসুইছাইন চৌধুরী এ প্রতিবেদককে মুঠোফোনে জানান, জেএসএস (সন্তু) এর অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁকে হত্যার উদ্যোশে এই ঘটনা ঘটিয়েছে। তিনি অবিলম্বে চিৎমরমে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান।

অভিযোগের ব্যপারে জানতে চাইলে জেএসএস রাঙামাটি জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন, জেএসএসের কোন স্বশস্ত্র দল নেই। তাই এ ধরণের ঘটনা ঘটানোর প্রশ্নই আসে না। তাছাড়া কাপ্তাই উপজেলায় জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। যারা ছিল তাদের সবাইকে মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীর ঘাগড়া কিন্ডার গার্টেন স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

আলীকদমকে ইয়াবাসহ দুই ভাই আটক

নানিয়ারচরউপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবসে রাঙামাটিতে নানান কর্মসূচি পালন

রাঙামাটিতে ৩ দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জুরাছড়িতে সেনাবাহিনীর পিঠা উৎসব

পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য কাজ করা হবে-দীপংকর তালুকদার

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জ্বালানি তেলের তিন দোকান ও সারের ডিলারকে জরিমানা

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন হলো স্কুল ক্যান্টিন

চম্পক নগর ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: