সোমবার , ৩১ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৩১, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ি পর্যটন এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে সীতাপাহাড়সহ ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় পর্যটকদের অনুমতি ছাড়া ওঠা এবং বন্যহাতির বিচরণস্থলে প্রবেশের বিষয়ে সচেতন করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা জানান, বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নের কিছু এলাকায় মাদকের সমস্যা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তারা জানান।

সভায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ বলেন, মাদক দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। মাদক ব্যবসা বা এর সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন সম্প্রতি সীতাপাহাড়ে চার পর্যটক আটকে পড়ার বিষয়টি সভায় তুলে ধরেন। তিনি বলেন, গত ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে আসা চার পর্যটক কাউকে অবহিত না করে কাপ্তাইয়ের সুউচ্চ সীতাপাহাড়ে উঠে পথ হারিয়ে আটকে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে কাপ্তাই ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।

তিনি আরও বলেন, ওই এলাকায় বন্যহাতির বিচরণ থাকায় পর্যটকদের জন্য ঝুঁকি রয়েছে। তাই পর্যটকদের সতর্ক করতে পাহাড়ের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা জরুরি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম তাৎক্ষণিকভাবে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। পাশাপাশি নৌকা ও সাম্পান মাঝিদেরও বিষয়টি অবহিত করার জন্য সভার সদস্যদের অনুরোধ করা হয়।
সভায় আরও বক্তব্য দেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দু’দিন ধরে রাঙামাটিতে বৃষ্টিপাত বইছে, আশংকা রয়েছে পাহাড় ধসের

কাপ্তাইয়ে সিসিএইচপির সমাপনী সভা ও হুইলচেয়ার বিতরণ

জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্প

কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা তহবিল সংগ্রহ

খাগড়াছড়িতে সোলার সিস্টেম বিতরণ / শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ের মানুষ শান্তিচুক্তির সুফল পাচ্ছে- বীর বাহাদুর

হরতালের সমর্থনে রাঙামাটিতে বিএনপির ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়া

বিলাইছড়িতে চেয়ারম্যান পদে বীরোত্তম, ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম চন্দ্র এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুদীপ্তা তঞ্চঙ্গ্যা নির্বাচিত

জুরাছড়ি উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে আনসার ও হিল ভিডিপি সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

বিলাইছড়িতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: