শনিবার , ১৫ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
এপ্রিল ১৫, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

রামগড় সীমান্তে বিজিবি- বিএসএফ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয়পুর সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তাসহ অন্যান্য অফিসারবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় তারা কুশল বিনিময়সহ সীমান্তের বিষয়ে পারস্পরিক খোঁজ-খবর নেন।

শুভেচ্ছা বিনিময় শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান রামগড়-সাবরুম সীমান্তে উদ্বোধনের অপেক্ষায় থাকা রামগড় স্থল বন্দর, ইমিগ্রেশন, ফেনী নদীর পানি সমস্যাসহ সীমান্তের অন্যান্য বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রেখে উভয় দেশের সরকার সব সমস্যার সমাধানে আন্তরিক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য বিভাগের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন হলে যথাসময়ে ইমিগ্রেশন ও স্থলবন্দর চালু হবে।

বিজিবি মহাপরিচালক এসময় বিজিবি’র সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি ও মহামুনি বিওপি পরিদর্শনসহ রামগড় জোন ৪৩ বিজিবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি সৈনিকদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নের ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, সদর দপ্তর বিজিবি’র পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন) এবং রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির অধিনায়কসহ অন্যান্য অফিসারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে ধর্ষণ মামলা দিয়ে স্থানীয় এক সাংবাদিককে হয়রানীর অভিযোগ

বিলাইছড়ি বিএনপি’র এ্যাড. দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণার লক্ষে উঠান বৈঠক

কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধার

রাবিপ্রবিতে পর্যটন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচরে

ফেসবুকে মানহানিকর ভিডিও, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতির থানায় জিডি

‘অস্বাভাবিক’ নবজাতককে ফেলেই হাসপাতাল ছাড়লেন মা

কাপ্তাইয়ে ২ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: