রবিবার , ৪ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বরকল উপজেলা শিক্ষা অফিসারকে শাল্লায় বদলী; বই পেয়েছে বই বঞ্চিত শিশুরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ৪, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

রাঙামাটির বরকল উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালামকে বরকল থেকে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় বদলী করা হয়েছে।

গত ৩১ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রশাসনিক শাখা ১ এর উপ সচিব মো. আব্দুল মালেক এর স্বাক্ষরে এ তথ্য জানানো হয়। এতে প্রশাসনিক কারণ দেখানো হয়।

আব্দুস সালামের বিরুদ্ধে শিক্ষার্থীদের বই প্রদানে গাফিলতি, শিক্ষকের ঘুষ চাওয়া, পাহাড়ের উপর নির্মিত বিদ্যালয়গুলো পাহাড়ি ঢল দেখিয়ে বরাদ্ধ গ্রহণ, এ থেকে অর্থ আদায় সহ একাধিক অনিয়ম নিয়ে পাহাড়ের খবর ডটকমে সংবাদ প্রকাশ হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বরকল উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়মের খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে উর্ধতন কর্তৃপক্ষে অবহিত করা হয়।

বই পেয়েছে শিক্ষার্থীরা:

এদিকে বরকল উপজেলার ২৩টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯শ শিক্ষার্থী বই পায়নি খবর প্রকাশের পর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন। তিনি জানান, গণমাধ্যমে বিষয়টি উঠে আসায় জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা বই বঞ্চিত শিশুদের হাতে শতভাগ বই তুলে দিয়েছি।

৮ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা বেসরকারী উন্নয়ন সংস্থা সুবর্ণভূমি ফাউন্ডেশনের রাঙামাটি কো অরডিনেটর মানবাশীষ চাকমা বলেন আমরা চাহিদামত বই পেয়েছি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ঘুষ ছাড়াই ঘরে ঘরে চাকরি হবে– রাজস্থলীতে দীপেন দেওয়ান

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাউখালীতে দু’দিন ধরে নিখোঁজ ফেরিওয়ালা

রাজস্থলী সেনাবাহিনীর দুস্থ ও গরীব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় সম্মাননা প্রদান

দারিদ্রকে জয় করে দূর্গম বিলাইছড়ির ফারুয়া হাই স্কুলের কুশল বাবু তঞ্চঙ্গ্যা পেল জিপিএ-৫

জুরাছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণ দল গঠন

কাপ্তাইয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি শিক্ষকদের অনুদান প্রদান

বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নাবী (সা:) উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা

error: Content is protected !!
%d bloggers like this: