মঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারি

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জানুয়ারি ২০, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর পীর ছাহেব হাফেজ আবদুল হাই (রাহঃ) এর ৮ম তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলন প্রতি বছরের ন্যায় দু’দিনব্যাপী আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বাদে মাগরিব শুরু হয়ে ২৩ জানুয়ারি (শুক্রবার ) শেষ হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা এসএম আনোয়ার হোসাইন।

পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিলে দরবারের হাজার হাজার মুরিদান, ভক্ত-অনুরক্ত এদিন উপস্থিত হবেন। মাহফিলে আগত ভক্ত অনুরক্তদের জন্য এখানে খাবারের ব্যবস্থা করা হয়। যার ব্যয়ভার নেন স্থানীয় ও দুর-দুরান্ত থেকে আগত আশেকান-ভক্ত-অনুরক্ত এবং মাহফিল বাস্তবায়ন পরিষদ।

শাহ মাওলানা হাফেজ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহষ্পতিবার বাদে মাগরিব আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ত্বরিকত সম্মেলন ও জিকির মাহফিল।  মরহুম পীর ছাহেব কেবলা (রহঃ) প্রবর্তিত এই মাহফিলে বাংলাদেশের প্রতিটি জেলার মুরীদরা এদিন অংশগ্রহণ করবেন।

আগামী ২৩ জানুয়ারী শুক্রবার বাদে মাগরিব খুটাখালী দরবারের পীর সাহেবজাদা আলহাজ্ব মাওলানা নুর হোছাইন ছিদ্দিকী মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে।

হাফেজ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের সাবলীল ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জেলার লোকজনের সার্বিক সহযোগিতায় মাহফিলের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: