মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির পানছড়িতে গুলি করে ইউপিডিএফের ৪ নেতাকে হত্যা নিখোঁজ ২

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১২, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রসীতপস্থী ইউপিডিএফ এর ৪ নেতা নিহত হয়েছে।

সোমবার রাত আনুমানিক ১০টার দিকে একটি বাড়িতে ঢুকে এই হত্যকান্ড ঘটানো হয়েছে। এসময় দুর্বৃত্তরা আরো ২ জনকে ধরে নিয়ে যায়।

ইউপিডিএফ ঘটনার দাবী করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

নিহতের মধ্যে রয়েছেন, ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনা ঘটিয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতে জেলার পানছড়ি উপজেলার পুজগাং এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। গোলাগুলির ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য নিয়ে জানানো হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ইয়াবাসহ আটক ১

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মানিকছড়িতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দীঘিনালা জোনের মানবিক উপহার

সাজেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলো সেনাবাহিনী

রাবিপ্রবি ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আজ বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের ৫১ তম শাহাদাৎ বার্ষিকী

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন দেশ সেরা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য

কাপ্তাইয়ে নজরুল বর্ষের উদ্বোধন, ‘চল চল চল’ গানে মুখর উপজেলা পরিষদ মিলনায়তন

২০১৪ সালে থেকে থমকে আছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া

error: Content is protected !!
%d bloggers like this: