মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
মার্চ ২৬, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ২০২৪। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া ছাড়াও ‘ঐতিহাসিক রামগড়’ নামে বিশেষ প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ শে মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে ঐতিহাসিক রামগড় নামে বিশেষ প্রকাশনায় মোড়ক উম্মোচন শেষে ১১৭ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।

বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান সহ প্রমুখ।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা, প্রমোদ বিহারী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে রামগড় লেকপাড়ে বিজয় ভাস্কর্যের প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি দিয়ে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

পরে বিজয় ভাস্কর্যের বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রামগড় থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সাংবাদিক সংগঠনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পুস্পমাল্য অর্পন শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয়।

পরে সকাল ৮টায় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে মহান স্বাধীনতা দিবস উদ্বোধন শেষে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে এমপির প্রতিনিধি দিলদার হোসেন

কাপ্তাইয়ের কেপিএম কলাবাগানে আগুনে পুড়ল ২টি বসতঘর

বিনয় ও সম্মানের মাধ্যমে বিএনপির কল্যাণমুখী রাজনীতি পৌঁছে দিতে হবে

দীর্ঘ ৭ বছর পর বান্দরবান ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

দীঘিনালায় অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শনে পার্বত্য সচিব

কক্সবাজারে জামায়াত নেতা আমজাদ হত্যার মূল আসামী  গ্রেফতার

রাইখালীর অবৈধ বালু তোলার যন্ত্রপাতি জব্দ করলেন ভ্রাম্যমাণ আদালত 

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে পার্বত্যাঞ্চলে

রাঙামাটির প্রবীণ আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ মিয়া হুজুরের ইন্তেকাল

error: Content is protected !!
%d bloggers like this: