বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মেধাহীন সমাজ নিজ ও দেশের উন্নয়নে কোন অবদান রাখতে পারে না- ইউএনও আতিকুর রহমান

প্রতিবেদক
জসিম উদ্দিন, কাউখালী থেকে ফিরে।
জানুয়ারি ২৩, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বলেছেন, শিক্ষার গুনগত মান ঠিক রাখতে পারলে প্রতিষ্ঠানের যেমন শুনাম বৃদ্ধি পায় তেমনি ছাত্র ছাত্রীরাও তাদের কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌছে যেতে পারে। মেধাহীন সমাজ নিজ এবং দেশের উন্নয়নে কোন অবদান রাখতে পারেনা। সরকার শিক্ষার মান উন্নয়নে যেসকল কার্যক্রম গ্রহন করেছে তার সুফল আমাদের কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার মানউন্নয়নে শিক্ষক শিক্ষিকার পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

বুধবার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম এলাকায় অবস্থিত পানছড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পানছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূতন জয় চাকমার সভাপতিত্বে অনুষ্টিত উক্ত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল হক, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা,ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মার্মা। এসময় স্থানীয় হেডম্যান, কার্বারী,ইউপি সদস্য ও ছাত্র ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন এবং স্থানীয় অসহায় গরীব ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেওয়া সেই মেমেসিং মারমার এসএসসি পাশ

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে- পার্বত্য প্রতিমন্ত্রী

পুলিশের দেয়া ঘরে দুঃখ ঘুচল রাজস্থলীর প্রতিবন্ধী দম্পতির

চার স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা কাউখালীর পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

কাপ্তাইয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন

লংগদুতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার এক

কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

হেলমেট পড়তে বাধ্য করাতে নানিয়ারচর সড়কে প্রশাসনের অভিযান

সিসি ক্যামেরার আওতায় আসছে বাঘাইছড়ি ভূমি অফিস ও বাজার

error: Content is protected !!
%d bloggers like this: