বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
অক্টোবর ১৬, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্ত বেসামরিকদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের মাইটি সিক্সার্স ইউনিট।

বুধবার সকালে বাঘাইহাট জোন বর্ন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন বাঘাইহাট জোনের ৬-ইস্ট বেঙ্গল অধিনায় লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন (পিএসসি)।

এসময় আরও উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোন টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক(পিএসসি) স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বন্যায় ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান প্রসঙ্গে প্রধান অতিথি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ, গরিব ও অসহায় মানুষদের পাশে থাকতে পেড়ে আমরা খুবই আনন্দিত।  বাংলাদেশ সেনাবাহিনী তথা বাঘাইহাট জোন সব সময় দেশের এবং দেশের মানুষের কল্যানের জন্য মানুষের পাশে থাকবে। এই এলাকার সকল মানুষের বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি, উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

সেনাবাহিনীর আর্থিক সহায়তা ও নিরাপত্তার আশ্বাস পেয়ে উপস্থিত ব্যক্তিবর্গ সন্তুষ্টি প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন ভবন হবে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে-অংসুইপ্রু চৌধুরী

এই নির্বাচন গণতন্ত্র, অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয় হয়েছে- এমপি দীপংকর তালুকদার

রাঙামাটিতে শত কোটি টাকার জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে মতবিনিময় সভা

পাহাড়ি-বাঙালি সংঘাত, রাঙামাটিতে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে

সাইবার ট্রাইব্যুনালে অপপ্রচার মামলায় ৫ জনের বিরুদ্ধে শাহজাহান চৌধুরীর অভিযোগ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধীতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

জুরাছড়িতে হত দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ

বরকলে জামায়াত সেক্রেটারীকে মারধরের অভিযোগ

খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: