বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নাগরিকদের মূল্যবোধ প্লাটফর্ম সক্রিয়করণ সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২১, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

রাঙামাটিতে নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলার ঘাগড়া কলেজ সম্মেলন কক্ষে আস্থা সিভিক প্লাটফর্ম কমিটির আয়োজনে এই সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস আস্থা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, আস্থা সিভিক প্লাটফর্ম কমিটির সভাপতি নিরুপা দেওয়ান।

নিরুপা দেওয়ান বলেন, আস্থা মানবিক মূল্যবোধ নিয়ে এই প্রকল্প কাজ করছে। সমতলের ন্যায় পাহাড়েও বেকারত্ব দূর করতে সামাজিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে যারা বেকার ও যুবক তাদের সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন।

আস্থা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব চাকমা বলেন, এই প্রকল্প সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি সংস্থা। মূলতঃ এই সংস্থার কাজ হবে ইয়ুথদের কাজে লাগিয়ে তাদেরক উৎজীবিত করা। ইয়ুথ ও যুবক যুবতিদের কিভাবে আরো কাজে লাগিয়ে সমাজের দূরাবস্থা দূর করা যায় সে পরামর্শ প্রত্যাশা করছি।

এসময় সাংবাদিক জিয়াউর রহমান জুয়েল বলেন, স্কুল কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ইয়ুথ গ্রুপ গঠন করে ইয়ুথদের নিয়ে বিভিন্ন সভা সেমিনার করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমোট হয়ে অকালে অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। নুকু চাকমা বলেন, আমাদের বাজেট যতটুকুই আছে সে বাজেট অনুসারে ছোট আকারে কাজ করতে পারি। বিভিন্ন গ্রাম গঞ্জে পথ নাটক করে মানুষকে উদ্বুদ্ধ করা যায়। সাংবাদিক বিহারী চাকমা বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে আমরা তুলে আনতে পারি। দক্ষ যুবক গঠন করতে হলে কারিগরি সহায়তা লাগবে।

এসময় উপস্থিত ছিলেন আস্থা সিভিক প্লাটফর্ম কমিটির সদস্য বৃন্দ, এই প্রকল্পের কর্মকর্তাবৃন্দরা ও নাগরিক প্লাটফর্ম এর নেতৃবৃন্দগণ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পর্যটন ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণে লাগবে রাঙামাটি জেলা পরিষদের অনুমোদন

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন শুক্রবার

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ আটক –১

ঈদগাঁওয়ে খালের পাড় দখল করে বসতভিটা, চলাচলে ভোগান্তি

খাগড়াছড়িতে ‘দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা’ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচনে অংশ নেবে পাহাড়ের আঞ্চলিক দল: তৎপর সম্ভাব্য প্রার্থীরা

পাহাড়ে চলমান ভাতৃঘাতি সংঘাত বন্ধে জেএসএস-ইউপিডিএফের ঐক্যের আহবানে সাজেকবাসীর মানববন্ধন

সাজেকে লেগুনা উল্টে ৪ পর্যটক আহত

আমরা আল্লাহর আইন চালু করতে চাই- অধ্যাপক আহছান উল্লাহ

দুই দশক বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’ আবাসিক বিদ্যালয়টি চালুর উদ্যোগ

error: Content is protected !!
%d bloggers like this: