বুধবার , ২৫ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে এইচএসসি পরিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার পিসিসিপি’র

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
জুন ২৫, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ

অদ্য (২৫ জুন) বুধবার সকাল ১১ টায় রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় একটি ক্লাবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা কর্তৃক এইচএসসি-২৫ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, কলেজ শাখার নেতা আশরাফুল ইসলাম, বরকল উপজেলার সহ-সভাপতি মইনুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে কোটা যদি থাকতে হয় তাহলে তা সকল জনগোষ্ঠীর মাঝে সম-বন্টন করা উচিত। সবচেয়ে বৈষম্যমূলক চিত্র এটাই যে, একই পাহাড়ের দুর্গম ও বিরূপ পরিস্থিতিতে বসবাস করলেও পার্বত্য বাঙালি জনগোষ্ঠী কোটা সুবিধাবঞ্চিত হয়ে শিক্ষা, চাকরি, আর্থিক ও সামাজিক মর্যাদায় চরমভাবে পিছিয়ে পড়ছে এবং পার্বত্য চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে জনসংখ্যার অর্ধেক হয়েও পরিসংখ্যানগত বাস্তবতায় বাঙালিরা অবহেলিত, প্রান্তিক ও দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হচ্ছে।

উপজাতিদের মাঝেও ২/৩টি জনগোষ্ঠী এককভাবে কোটা সুবিধা ভোগ করছে। এতে শুধু সম্প্রদায় ও জাতিগত বৈষম্যই হচ্ছে না, দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক নাগরিককে যোগ্য মানবসম্পদে পরিণত করে দেশ ও জাতি গঠনের কাজে লাগানো যাচ্ছে না।

আলোচনা সভা শেষে শতাধিক এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ উপহার বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শপথ নিলেন চন্দ্রঘোনার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন

পার্বত্য চুক্তি পুর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাঙামাটিতে পিসিপির বিক্ষোভ সমাবেশ

সেনাবাহিনীর উদ্যোগে মাচালংয়ে আবারো সচল পানির সরবরাহ

কোতয়ালী পুলিশের অভিযানে পলাতক আসামী গ্রেফতার

পোকখালী নাইক্যংদিয়া বিদ্যালয়ে সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর

শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ জেলা পরিষদের সদস্য হাবীব আজমের

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট চালু রয়েছে 

শেখ হাসিনা সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে – মোশাররফ হোসেন

কাপ্তাইয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

রাঙামাটি বিএনপির উপ নির্বাচনে সভাপতি সম্পাদক পদে ৬ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

error: Content is protected !!
%d bloggers like this: