বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দূর্গম মাইন্দারছড়া বিওপির সন্নিকটে ব্রীজ মেরামত করলেন কাপ্তাই ৪১ বিজিবি 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১১, ২০২২ ১:০৫ অপরাহ্ণ

 

বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দূর্গম ৩ নং ফারুয়া ইউনিয়ন এর মাইন্দারছড়া বিওপি সংলগ্ন পূর্ব মন্দিরাছড়া প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের অত্যন্ত পুরাতন এবং চলাচলের অনুপযোগী ব্রীজটি মেরামত করেছেন কাপ্তাই ৪১ বিজিবি সদস্যরা । সম্প্রতি এই ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হয়।

এরপূর্বে ব্রীজটি মেরামতের জন্য কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) থেকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী দূর্গম ঐ অঞ্চলে প্রেরণ করা হয় এবং ক্যাম্পে অবস্থিত বিজিবি সদস্যদের দ্বারা সম্পূর্ণ ব্রীজটি মেরামতের কাজ সম্পন্ন করা হয় বলে জানান কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ।

স্থানীয় হেডম্যান যতীন্দ্র তনচংগ্যা ও কার্বারি কার্তিক তনচংগ্যা জানান, ব্রীজটি মেরামতের ফলে স্কুল শিক্ষার্থীসহ খালের দুই পাড়ের জনসাধারণের চলাচল অনেক সহজ হলো। আমরা কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানাই।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ মাইন্দারছড়া বিওপি পরিদর্শনে আসেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ । এসময় স্থানীয় পাহাড়ী জনগোষ্ঠী মহাপরিচালকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসেন। এবং তারা মাইন্দারছড়া বিওপি সংলগ্ন পূর্ব মন্দিরাছড়া প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের অত্যন্ত পুরাতন এবং চলাচলের অনুপযোগী ব্রীজটি মেরামত করে দেওয়ার জন্য অনুরোধ জানান।

পাহাড়ী জনগোষ্ঠীর অনুরোধে মহাপরিচালক মহোদয় ব্রীজটি মেরামতের আশ্বাস দেন এবং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ককে ব্রীজটি মেরামত করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তারই প্রেক্ষিতে কাপ্তাই ৪১ বিজিবি চলাচলের অনুপযোগী ব্রীজটি মেরামত করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে মহাপিন্ড দান অনুষ্ঠান অনুষ্ঠিত

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

পাহাড়ের বাঙালি ছাত্রনেতা সাকিবের মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

শহীদ হালিম -লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পেলেন ফারিয়া ফারজানা সুপ্তি

রামগড়ে ফার্মেসী সমিতির সভাপতি জসিম ও সাধারণ সম্পাদক রাজু নির্বাচিত

রাঙামাটিতে সাংবাদিক কামালের ওপর যুবলীগ নেতার হামলা

বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব

১০০ বিদ্যালয়কে মাল্টি মিডিয়া ক্লাশরুম সিস্টেম বিতরণ

লংগদু সেনা জোনের উদ্যোগে সচেতনতামূলক কর্মশালা

নানিয়ারচরের দূর্গম মংখোলাতে প্রবারণা পূর্ণিমা

error: Content is protected !!
%d bloggers like this: