শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড় বাজারে একরাতে চার দোকানের তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রামগড় বাজার পুলিশ বক্স সংলগ্ন মেইন রোর্ডের পাশে মাহিমা-মানামী মার্কেটের কুইন টেলিকম ইউনিট ৩ এর সাটারের তালা কেটে মোবাইল, নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। তবে পাশে কুইন টেলিকম ইউনিট ২ এর সাটারের বাহিরের তালা কাটালেও ভিতরে তালা থাকায় ডুকতে পারেনি। একি সময়ে ভিতরের বাজারের নবী স্টোর সহ আরো একটি দোকানে চুরির চেষ্টা করে চোর দল।

দোকান মালিক মো: হোসেন লিটন জানান, শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। সকালে দোকানে এসে দেখতে পান সাটারের তালা কাটা। এ সময় ভেতরে গিয়ে দেখেন দোকানের স্যামসাং, অপ্পো, শাওমি, ভিবো, নকিয়া, হুয়াওয়াই সহ কয়েকটি ব্যান্ডের নতুন ও পুরাতন মোবাইল , ক্যাশ ভেঙে নগদ টাকা মোবাইল, সিমসহ অন্যান্য মালামাল চুরি গেছে।

এ ঘটনায় আনুমানিক প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করে তিনি জানান, এর আগে বিগত ২০২২ সালের ৬ জুন রাতেও তার দোকানে চুরি হয়েছিলো তখন থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি।

রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন জানান, বাজার মুল ফটকে পুলিশ বক্স সংলগ্ন চুরি কোনভাবে পুলিশ প্রশাসন দায় এড়াতে পারেনা। থানা কর্মকর্তার সাথে কথা বলেছি। এ ব্যাপারে কঠিন প্রদক্ষেপ নেয়া হবে।

রামগড় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া দোকানের আলামত পরিদর্শন করে অভিযোগ দিতে বলেছি। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতারে পুলিশ তৎপরতা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী

৩ ফুট খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটির সাজেকে সশস্ত্র দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ

টংগ্যা এনজিওর মোটর সাইকেল ক্রয় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

রামগড়ে গরু নিয়ে শালিস, অতর্কিত হামলায় নিহত-১, আহত-৮

ইউপিডিএফের কর্মসুচি / পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ও ঢাকা-চট্টগ্রামে একযোগে প্রদীপ প্রজ্জ্বলন

কর্ণফুলি কলেজ ছাত্রদলের স্মারকলিপি

খাগড়াছড়ির শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম 

রুমায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

error: Content is protected !!
%d bloggers like this: