রবিবার , ১ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড – নিখিল কুমার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ১, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু রহমান ঘোষণার মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন হয়।

এ বোর্ডের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অনাচে কানাচে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নে শুধু অবকাঠামো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নেই। সব ক্ষেত্রে উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করেছে।

বঙ্গবন্ধু অনগ্রসর পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ঘটিয়ে এ এলাকার শিক্ষা আর্থ সামাজিক উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন। সে স্বপ্ন থেকে ১৯৭৬ সাথে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এ বোর্ড বঙ্গবন্ধুর  স্বপ্ন পুরণে প্রতিষ্ঠালঘ্ন থেকে কাজ করছে।

কথাগুলো বলেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

রবিবার দুপুরে ঘাগড়া কলেজ ভবনের সংস্কার কাজ ও কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নিখিল কুমার চাকমা বলেন, উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠালঘ্ন থেকে পার্বত্য চট্টগ্রামে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সামগ্রী সরবরাহ কাজ অব্যাহত রেখেছে।
এ বোর্ড পার্বত্য চট্টগ্রামে সব ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখছে বলেন নিখিল কুমার।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি তিরোজ চন্দ্র চাকমার সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাগড়া কলেজের অদ্যক্ষ শ্যামল মিত্র চাকমা। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমা, ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জগদীশ চাকমা উপস্থিত ছিলেন।


আলোচনা সভার আগে নিখিল কুমার চাকমা  ঘাগড়া কলেজ ভবনের সংস্কার কাজ উদ্বোধন  ও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন।

কলেজে সংস্কার কাজ ও বঙ্গবন্ধু কর্ণার স্থাপনে অর্থায়ন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে তুলা চাষের ব্যপক সম্ভাবনা রয়েছে

কাপ্তাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে মতবিনিময়

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২

শেখ হাসিনার সরকার বারবার দরকার- স্লোগানের পর সাজেকে ৬ পর্যটক আটক

ভারতীয় ৬ গরু জব্দ করল রামগড় ৪৩ বিজিবি

লংগদুতে দীপংকর তালুকদার এমপি / পার্বত্যাঞ্চলে অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার হার বাড়াতে হবে

রাঙামাটি ডিএফএ’র নেতৃত্বে বরুন-অপু-প্রদীপ

কেজি মাত্র ৫০ টাকা / নানিয়ারচরে পাহাড়ি মালটায় স্বপ্ন চাষীদের

‘হাত ধোয়ার নায়ক হন’ প্রতিপাদ্যে রাজস্থলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: