মঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হাজারো দায়ক দায়িকার উপস্থিতিতে চিংম্রং এ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৪, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ

হাজার হাজার দায়ক দায়িকার উপস্থিতিতে সাধু সাধু ধ্বনিতে অনুষ্ঠিত হলো রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৫।

চিংম্রং বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২টা হতে মঙ্গলাচারনের মাধ্যমে দ্বিতীয় পর্বে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের শুভারম্ভ হয়।বাংলাদেশ পার্বত্য জেলার রাজনিকায় মার্গের মহা সংঘনায়ক ও চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন  ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথের এবং চিংম্রং বৌদ্ধ বিহারের উঃ ওয়ানসারা থের।

দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৫ উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই অং মারমা এবং সাচিংউ মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যওসিং মং, রাজস্থলী সার্কেল সহকারী পুলিশ সুপার নুরুল আমীন, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট  মামুনুর রশীদ, যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাইমং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন ও সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির আহবায়ক মংসুইপ্রু মারমা। দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

এর আগে এদিন প্রথম পর্বে সকাল ৫ টায় বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ বন্দনা, পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পূজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ৪ দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, থানায় জিডি

বাঘাইছড়িতে বজ্রপাতে বৃদ্ধ আহত, ঘর পুড়ে ছাই 

কাপ্তাই সরকারি জায়গা জবর দখলে বাঁধা দিতে গিয়ে মহিলাসহ আহত-৬

রামগড়ে ৩ করাত কলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে- সুপ্রদীপ চাকমা

টেকনাফে ব্রিজের নিচে মিললো বিএনপি নেতার মরদেহ

এবার কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো আড়াই ফুট

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাজেকের অবরোধ- নিষেধাজ্ঞা প্রত্যাহারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ব্যবসায়ীদের

বাঘাইছড়ি পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: