বুধবার , ২৫ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‘গণতন্ত্র হত্যা দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশ 

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জানুয়ারি ২৫, ২০২৩ ২:১১ অপরাহ্ণ

 

‘গণতন্ত্র হত্যা দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

আজ বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভাঙ্গাব্রীজ গণপূর্ত অফিসের সম্মুখে সমাবেশের আয়োজন করা হয়। এসময় শহরের বিভিন্ন স্থান হতে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ গ্রহন করেন বিএনপি নেতৃবৃন্দরা।

জেলা যুবদলের সভাপতি মোঃ মাহাবুব আলম সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সি: সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারন সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা সহ জেলা উপজেলা প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা সমাবেশে বলেন, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও রাজবন্দিদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবিতে চলমান গণ-আন্দোলন বেগবান করার আহ্বান জানান।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মংসুথোয়াই চৌধুরী, হাফেজ আহম্মেদ ভূইয়া, মোঃ বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, উপজাতীয় বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দল ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা জিয়া পরিষদের সভাপতি মোজ্জাম্মেল হক, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ রিয়াসাদ সহ প্রমুখ ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে-পুলিশ সুপার রাঙামাটি

মৎস্য সাপ্তাহ উপলক্ষে বাঘাইছড়িতে মতবিনিময় সভা

বাঘাইছড়িতে সরকারি সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, সাংবাদিকদের হুমকি

মহালছড়িতে বন্যার্ত মানুষের পাশে সেনাবাহিনী, ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

রাঙামাটিতে শত কোটি টাকার জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে মতবিনিময় সভা

ওয়াগ্গাছড়া চা বাগান শ্রমিকদের মাঝে কুঁড়েঘর সনাতনী পরিবারের শারদবস্ত্র বিতরণ

রাঙামাটির বরকলে পুত্র হত্যার বিচার চেয়ে যুবলীগ নেতা মামুনসহ আওয়ামীলীগ যুবলীগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কাপ্তাইয়ে বাড়ছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা, প্রস্তুত ৩৬ আশ্রয়কেন্দ্র

রাঙামাটির প্রতিবন্ধী স্কুলের সাইমা ও শক্তিমান পেল প্রধানমন্ত্রীর ১লক্ষ টাকা অনুদান

error: Content is protected !!
%d bloggers like this: