বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের উপাধ্যক্ষ  মোহাম্মদ সিরাজ উদ্দিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

গত ২ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ) ইমরান আলী সাক্ষরিত সরকারি এই পরিপত্রে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।

এদিকে কর্ণফুলী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অধ্যক্ষের কক্ষে শিক্ষক পরিষদের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে উপাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যাপক ড. মোহম্মদ নাসিরউদ্দীন, অধ্যাপক নুরুল হুদা, অধ্যাপক আবু তালেব, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক পলাশ মুৎসুদ্দী, অধ্যাপক শ্যামলী দাশ, অধ্যাপক আবদুল হালিম, অধ্যাপক কায়সারুল ইসলাম, অধ্যাপক সাইফুল আলম, অধ্যাপক মিজারুল ইসলাম, অধ্যাপক শিবু শংকর বোস, অধ্যাপক সুদর্শন বড়ুয়া প্রমুখ।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহম্মদ সিরাজ উদ্দিন তাঁর বক্তব্যে কলেজ পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা আন্তরিকভাবে প্রত্যাশা করেন। তিনি বলেন, “কলেজ পরিবারের সবাইকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমি কাজ করতে চাই। একটি আদর্শ মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কর্ণফুলী সরকারি কলেজ অতীতের গৌরব ধরে রেখে এগিয়ে যাবে এটাই আমার অঙ্গীকার।” পরে শিক্ষক পরিষদের সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী ফাহিম গ্রেপ্তার

মাইনী নদী খননের মাটি দিয়ে কাপ্তাই লেক ভরাট অনুসন্ধ্যানে মাঠে দুদক

স্বাধীনভাবে কথার বলার যে সুযোগটা পেয়েছি সেটা জাতির পিতা বঙ্গবন্ধুর কারণে- সুপ্রদীপ চাকমা

কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত

কাপ্তাইয়ে পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে আনতে প্রশাসনের প্রচারণা

বাঘাইছড়িতে ৩ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেল ৬ রোগী 

সাজেকে আটকা পড়েছে ৪৬৫ পর্যটক ৩ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

লংগদুতে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার সনদ বিতরণ

বাঘাইছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশনের ঈদ উপহার

error: Content is protected !!
%d bloggers like this: