বুধবার , ২৪ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুতে গুলিতে ইউপিডিএফ ১ কর্মী নিহত; ৬ জন নিহতের খবরটি গুজব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৪, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ কর্মী নিহত রাঙামাটির লংগদুর ছোট কাট্টলী মোন এলাকায় জেএসএসের স্বশস্ত্র হামলায় শ্যামল চাকমা (৩০) ওরফে ভিম নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে।

ইউপিডিএফের জেলা সমন্বয়ক সচল চাকমা একজন নিহতের কথা স্বীকার করেছেন। তিন বলেছেন নিহত শ্যামল চাকমার মরদেহ আমাদের হেফাজতে আছে।

সচল চাকমা বলেন, নিহত শ্যামল চাকমা সাংগঠনিক কাজে গত মঙ্গলবার সন্ধ্যায় লংগদুর ছোট কাট্টলীতে যান। সন্ধ্যা সাড়ে সাত টার দিকে জেএসএস সদস্যরা তাকে গুলির করে হত্যা করে।

এ ঘটনার জন্য জেএসএস মুল দলকে দায়ী করে সচল চাকমা জেএসএসকে ভ্রাতৃঘাতি সংঘাত পরিহার করে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করার আহবান জানান। তিনি বলেন, বলেন এভাবে ভাইয়ে ভাইয়ে হানাহানি কারোর কাম্য নয়। আমরা দীর্ঘদিন ধরে জেএসএসকে এ ধরণের সংঘাতমুলক কর্মকান্ড পরিহারের আহবান জানিয়ে আসছি।

তিনি আরো বলেন, বিভিন্ন গণমাধ্যমে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের ৬ জন নিহত হবার খবর প্রচার করা হচ্ছে। এটি সত্য নয়।  এটি সম্পুর্ণ একটি গুজব।সেখানে কোন যুদ্ধ হয়নি। এতরফাভাবে নিরস্ত্র আমাদের কর্মী শ্যামল চাকমাকে হত্যা করা হয়েছে এবং জেএসএস সন্তু অনুসারীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় একজন মারা গেছে।

এ ঘটনার জন্য জেএসএসকে দায়ী করা হলেও জেএসএস রাঙামাটি জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বলেন লংগদুতে জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। জেএসএসের কোন স্বশস্ত্র সংগঠন নেই।

নিহত শ্যামল চাকমা রাঙামাটির নানিয়াচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের গবছড়ি এলাকার ফুলেশ্বর চাকমার ছেলে।

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন বন্দুকযুদ্ধ এবং হতাহতের বিষয়ে কোন সঠিক তথ্য নেই। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় গেছে। স্থানীয়দের সাথে কথা বলেছে। গহীন বনে গোলাগুলির শব্দ পাওয়া গেছে এ কথা স্থানীয়রা স্বীকার করেছে। তবে হতাহত আমরা কাউকে উদ্ধার করতে পারিনি।

স্থানীয় সূত্র জানায়, রাঙামাটির নানিয়াচর ও লংগদু উপজেলার ঠিক মধ্যবর্তী এলাকা ছোট কাট্টলী মোনে ( উচু পাহাড়) গোলাগুলির শব্দ শুনা গেছে। ঘটনাস্থলের পুর্বে লংগদু উপজেলা এবং পশ্চিমে নানিয়াচর। মোনটি দুই উপজেলার সীমান্ত। পূর্বের অংশটি জেএসএস নিয়ন্ত্রণাধীন এলাকা। পশ্চিম অংশটি ইউপিডিএফ এলাকা। ইউপিডিএফ লংগদু (পশ্চিম) এলাকায় সাংগঠনিক এলাকা বাড়াতে যাওয়ায় প্রতিপক্ষ জেএসএসের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৫৪ বিজিবি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে সাজেকে স্বাস্থ্যসেবা অব্যাহত

রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি: ন্যায্য ভাতা ও সুবিধা বাস্তবায়নের দাবি

ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বাঘাইছড়িতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল

রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসনের নির্বাচনী আইনশৃঙ্খলা সভা

কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজমসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা

এই নির্বাচন গণতন্ত্র, অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয় হয়েছে- এমপি দীপংকর তালুকদার

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নানিয়াচর বুড়িঘাটে চোর সন্দেহে পিটুনির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন প্রবর্তক চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: