রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে চাইল্ড কেয়ার মর্নিং স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আজ (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে রাজস্থলী বাঙ্গালহালিয়া চাইল্ড কেয়ার মর্নিং স্কুলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং পরে বাঙ্গালহালিয়া কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা হাতে ব্যানার, ফেস্টুন ও শহিদদের স্মরণে নানা স্লোগান প্রদর্শন করে ভাষা আন্দোলনের চেতনাকে তুলে ধরে। র‌্যালি শেষে বাঙ্গালহালিয়া কলেজ শহিদ মিনারে উপস্থিত হয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে বিদ্যালয়ের আয়োজিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। “আমার মাতৃভাষা, আমার গর্ব” এই ভাবনাকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীরা রঙের মাধ্যমে ফুটিয়ে তোলে শহিদ মিনার, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের স্মৃতি এবং বাংলাভাষার প্রতি ভালোবাসা।প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানুমং মারমা বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয় ও সংস্কৃতির ভিত্তি। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি। নতুন প্রজন্মের মাঝে ভাষার মর্যাদা ও দেশপ্রেম জাগ্রত করাই আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “শিশুদের মধ্যে ইতিহাস ও মূল্যবোধের শিক্ষা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অতিথিরা বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান।
আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচি শিক্ষার্থীদের মনে ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তোলে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে নৌকা দুর্ঘটনা, সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় সকল যাত্রী নিরাপদে উদ্ধার

নানিয়ারচরে বজ্রপাতে ইউপি সচিবের মৃত্যু

রামগড়ে শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪

ওস্তাদ মোহনলাল দাশ স্মৃতি সংসদের আয়োজনে অংশ নিলেন ৪ শতাধিক প্রতিযোগী

ঘোষিত হলো নানিয়ারচর মহিলা দলের নয়া কমিটি

লংগদুতে কোটি টাকার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ

রাঙামাটির নানিয়ারচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার দিবস পালন

‎রামগড়ে পুলিশের মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

রাঙামাটি সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের নিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন 

error: Content is protected !!
%d bloggers like this: