সোমবার , ১৪ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে সেনাবাহিনীর সহায়তা প্রদান

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বান্দরবান
অক্টোবর ১৪, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে সেনা জোনের উদ্যোগে জোনের মাঠে এই সহায়তা প্রদান করা হয়। এসময় জোন কমান্ডার লে: কর্ণেল এ.এস.এম মাহমুদুল হাসান পিএসসি বলেন, বান্দরবানে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালীসহ ১২ সম্প্রদায়ের সম্প্রীতির বসবাস। এই সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এসময় তিনি আরও বলেন, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব। এ উৎসবটি যাতে করে শান্তিপূর্ণভাবে পালন করতে পারে সে জন্য আমাদের এই সামান্য উদ্যোগ। এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পরে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার ১৯টি বৌদ্ধ বিহার ও অসহায়-দরিদ্র বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মাঝে সহায়তা প্রদান করা হয়।

এসময় ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান জিএসও- ৩, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লে: মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক

রাঙ্গামাটি জেলা এডহক কমিটি বাতিলের দাবিতে ক্রীড়া উপ‌দেষ্টা বরাবর স্মারকলিপি

কাপ্তাইয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা বিষয়ক সার্টিফিকেশন প্রশিক্ষণ

প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ: পাহাড় জুড়ে হবে আলোর উৎসব

কাপ্তাইয়ের মুসলিমপাড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস ও দোয়া মাহফিল হয়।

রাঙামাটিতে সেমিনারে বক্তারা / পাহাড়ে আখের চাষ খুলেছে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা

১০ দফা দাবিতে রাঙামাটিতে বিএনপির পদযাত্রা

জনদুর্ভোগ ও কালোবাজারি ঠেকাতে রাঙামাটিতে ডিজিটাল ফুয়েল কার্ড চালু

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে রাঙামাটিতে সনাতনী সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

কাউখালীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: