সোমবার , ৯ মার্চ ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
মার্চ ৯, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ৬০ জন কৃষকের মাঝে হলুদ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০০ কেজি হলুদ বীজের পাশাপাশি ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়, যাতে তারা সহজেই রবি মৌসুমে হলুদ চাষ করতে পারেন এবং উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল হোসেন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা ও তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এর অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

মহালছড়ির স্থানীয় কৃষকরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কৃষি সহায়তা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাইকেলে ২০ দিনে দেশভ্রমণে বের হওয়া হিমেল এখন রাঙামাটিতে

আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী / ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার

চিৎমরমে বন্য হাতির আক্রমনে ১ জন আহত

কাপ্তাইয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন

রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন ও বর্ধিত সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

বাঘাইছড়িতে পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত

সাজেকের মাচালংয়ে নারী পর্যটককে অপহরণচেষ্টা, সেনা তৎপরতায় উদ্ধার 

রাঙামাটিতে দুই ফায়ার ফাইটারকে রাষ্ট্রীয় সালাম

error: Content is protected !!
%d bloggers like this: